Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওজন কমলে শরীরের চর্বি কোথায় যায় জানুন বিজ্ঞান কী বলে

ডে-নাইট নিউজ | জীবনযাপন ডেস্ক ওজন কমলে শরীরের জমে থাকা চর্বি আসলে কোথায় যায়? ঘামের সঙ্গে বেরিয়ে যায়, নাকি মলমূত্রের মাধ্যমে শরীর ত্যাগ করে? বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা রয়েছে। বিজ্ঞান বলছে, শরীরের চর্বি ভাঙার পর এর বেশির ভাগই শেষ পর্যন্ত নিঃশ্বাসের সঙ্গে কার্বন ডাই-অক্সাইড হিসেবে বেরিয়ে যায়।

যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের দুই গবেষকের বিশ্লেষণে শরীরের চর্বি ভাঙা ও তা শরীর থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হয়েছে।

শরীরে চর্বি জমে যেভাবে

আমরা যেসব খাবার খাই, সেগুলোর চর্বি পরিপাকের মাধ্যমে ফ্যাটি অ্যাসিডে ভেঙে যায়। শরীর এই উপাদানের কিছু অংশ কোষ গঠন, হরমোন তৈরি ও বিভিন্ন অঙ্গের সুরক্ষার কাজে ব্যবহার করে। অতিরিক্ত শক্তি ট্রাইগ্লিসারাইড আকারে চর্বিকোষে জমা থাকে, যা প্রয়োজনের সময় শরীর শক্তির উৎস হিসেবে কাজে লাগায়।

সাধারণত ত্বকের নিচে এবং অভ্যন্তরীণ অঙ্গের চারপাশে চর্বি জমতে পারে। খাদ্য থেকে শরীরের প্রয়োজনীয় শক্তি না মিললে, অর্থাৎ ক্যালরির ঘাটতি তৈরি হলে, শরীর সঞ্চিত চর্বি ব্যবহার করতে শুরু করে। চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে বলা হয় ‘লাইপোলাইসিস’।

এরপর ফ্যাটি অ্যাসিড কোষের মাইটোকন্ড্রিয়ায় জারিত হয়ে শক্তি উৎপাদনে অংশ নেয়। এই বিপাকীয় প্রক্রিয়ায় শেষ পর্যন্ত কার্বন ডাই-অক্সাইড ও পানি তৈরি হয়।

চর্বি শরীর থেকে বের হয় যেভাবে

অনেকেই মনে করেন, বেশি ঘাম হলেই শরীরের চর্বি দ্রুত কমে। কিন্তু ঘাম ঝরার সঙ্গে চর্বি কমার সরাসরি সম্পর্ক নেই। ঘামের মাধ্যমে মূলত শরীর থেকে পানি ও লবণ বের হয়।

গবেষকদের হিসাব অনুযায়ী, শরীরের চর্বি ভাঙার ফলে উৎপন্ন পদার্থের প্রায় ৮৪ শতাংশ কার্বন ডাই-অক্সাইড হিসেবে ফুসফুসের মাধ্যমে নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে যায়। বাকি প্রায় ১৬ শতাংশ পানি হিসেবে শরীর থেকে নির্গত হয়। এই পানি প্রস্রাব, ঘাম ও অন্যান্য শারীরিক তরলের মাধ্যমে বের হতে পারে।

অর্থাৎ, চর্বি কমার প্রক্রিয়ায় ফুসফুস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এর অর্থ এই নয় যে শুধু শ্বাস-প্রশ্বাসের গতি বাড়ালেই শরীরের মেদ কমে যাবে।

দ্রুত শ্বাস নিলেই কি মেদ কমে?

দ্রুত বা জোরে শ্বাস ছাড়লে শরীরের চর্বি গলে যায় না। বরং চর্বি বিপাকের মাধ্যমে ভেঙে যাওয়ার পর তৈরি হওয়া কার্বন ডাই-অক্সাইড বের করে দেওয়ার কাজ করে শ্বাস-প্রশ্বাস। অতিরিক্ত দ্রুত শ্বাস নেওয়ার চেষ্টা বরং মাথা ঘোরা বা অন্য সমস্যা তৈরি করতে পারে।

শরীরের অতিরিক্ত চর্বি কমাতে নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাবার এবং প্রয়োজন অনুযায়ী ক্যালরি গ্রহণ নিয়ন্ত্রণ করা জরুরি। পর্যাপ্ত ঘুম ও ধারাবাহিক স্বাস্থ্যকর অভ্যাসও ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

তাই ওজন কমানোর ক্ষেত্রে শুধু ঘাম ঝরানো বা দ্রুত শ্বাস নেওয়ার দিকে মনোযোগ না দিয়ে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের ওপর গুরুত্ব দেওয়াই ভালো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ

1

প্রতিটি ইউনিয়নে মাঠ তৈরির নির্দেশ, দুই মাসে হবে ১ হাজার খেলা

2

সিলেট টেস্টে বাংলাদেশের সামনে ৩৬৯ রানের কঠিন লক্ষ্য দিল ওয়েস

3

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ বলায় জিয়া পরিষদের সেই নেতা ব

4

ইরান ইস্যুতে রাজনৈতিক চাপে ট্রাম্প

5

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

6

মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

7

ডিসেম্বরেই চূড়ান্ত হচ্ছে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো

8

জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

9

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প

10

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা, জানালেন জামায়াত আমি

11

ক্ষেতলালে তিন কৃষকের বেগুনখেতে বিষ প্রয়োগের অভিযোগ

12

খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না: বিশ্বনাথের খাজাঞ্চিতে এ

13

আইনের ঊর্ধ্বে কেউ নয়, সার ডিলারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে’

14

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত, সড়ক অবরোধ

15

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

16

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

17

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

18

শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার–ফেস্টুন সরালেন বিএনপি নে

19

‎জয়পুরহাটে যানজট নিরসন ও উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নে

20