Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বিপক্ষে ৩৪৬ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

ডে-নাইট নিউজ | ক্রীড়া ডেস্ক আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরুতে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে মাঠে নামে নাজমুল হোসেন শান্তর দল। তবে দিনের শুরুতে মাত্র ২৯ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারায় টাইগাররা।

সকালে তাইজুল ইসলাম ও নাঈম হাসান সতর্কভাবে ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আফগান পেসার মোহাম্মদ সেলিমের শর্ট বল সামলাতে না পেরে ৯ রানে ফিরে যান তাইজুল। অন্য প্রান্তে ধৈর্য ধরে ব্যাটিং করে দলের সংগ্রহ বাড়ান নাঈম হাসান। ৩৫ রানে অপরাজিত থাকেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।

আবুধাবির এই মাঠে প্রথম ইনিংসে গড় দলীয় সংগ্রহ ৩৬০ রান। সেই হিসাবে ভালো অবস্থানে থেকেও বড় সংগ্রহ গড়ার সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত মাত্র এক উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছিল বাংলাদেশ। একপর্যায়ে দলের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২২১ রান। কিন্তু এরপর মাত্র ১২৫ রানের ব্যবধানে বাকি আট উইকেট হারিয়ে ফেলে টাইগাররা।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তাঁর ব্যাট থেকে আসে ৮৩ রানের ইনিংস। এ ছাড়া সাদমান ইসলাম করেন ৬৭ রান এবং লিটন দাসের সংগ্রহ ৫৩ রান। তাঁদের ইনিংসের পরও চার শ রানের কাছাকাছি পৌঁছানো হলো না বাংলাদেশের।

আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সেলিম। ৮২ রান খরচায় চারটি উইকেট নেন তিনি, যার তিনটিই আসে শর্ট ডেলিভারিতে। ইয়ামিন আহমাদজাই ৭৯ রানে তিনটি এবং ইসমাত আলম দুটি উইকেট শিকার করেন।

এখন বাংলাদেশের লক্ষ্য হবে বল হাতে আফগানিস্তানকে দ্রুত চাপে ফেলা, যাতে প্রথম ইনিংসের ঘাটতি পুষিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্ত্রীর করা নির্যাতনের অভিযোগ মিথ্যা দাবি করে স্বামীর

1

বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্যারেল প্রতি ১০১ ডলার ছাড়

2

বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিব

3

আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন সমঝোতার অভিযোগ রিজভীর

4

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিব

5

সিলেটে হামের আক্রমনে নেই হাসপাতালগুলোতে সিট,প্রতিদিন বাড়ছে র

6

সারের ডিলার নিয়োগে বিএনপির সংশ্লিষ্টতা নেই: ওবায়দুর রহমান

7

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, হাসপাতালে ভর্তি আরও ২১৯৩ জন

8

শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ বলায় জিয়া পরিষদের সেই নেতা ব

9

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

10

বিদায়ী ম্যাচে মেসির ঝলক, এক গোল ও দুই অ্যাসিস্টে আর্জেন্টিনা

11

‎ফেসবুকে ‘জ্বলছে’ ব্যাংক, বাস্তবে অক্ষত: পাঁচবিবিতে গুজব নিয়

12

বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর নিরাপত্তা, বন্ধ মেট্রো স্টেশন ও ই

13

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ১১৩ ডল

14

খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না: বিশ্বনাথের খাজাঞ্চিতে এ

15

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

16

নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার ১২ তম জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

17

ইরানের হামলার আশঙ্কা: যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বোমারু

18

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা

19

ভ্রু ও চোখের পাতা ঘন দেখাতে ঘরোয়া যত্ন

20