Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ


প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে অবসর বিনোদনের সুযোগ সৃষ্টি ও পৌরবাসীর জন্য একটি নান্দনিক পরিবেশ গড়ে তুলতে পৌর পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় প্রস্তাবিত পৌর পার্কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
ফুলবাড়ী সরকারি কলেজের পশ্চিম পাশে ছোট যমুনা নদীর পশ্চিম তীরবর্তী জেলা পরিষদের ডাকবাংলো সংলগ্ন এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান। প্রধান অতিথি হিসেবে পার্ক নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এএসএম শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সারোয়ার হাসান, উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা। 
উদ্বোধন শেষে প্রস্তাবিত পার্ক এলাকায় বৃক্ষরোপণ করা হয়।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন বলেন, প্রাথমিক পর্যায়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর পার্কের নির্মাণ কাজ শুরু করা হয়েছে। পরবর্তী সময়ে পার্কটির উন্নয়ন ও নির্মাণ কার্যক্রম পৌরসভার তত্ত্বাবধানে সম্পন্ন করা হবে।
ফুলবাড়ী সম্মিলিত নাগরিক কমিটির আহ্বায়ক হামিদুল হক বলেন, ফুলবাড়ীতে বিনোদনের জন্য নির্দিষ্ট কোনো স্থান নেই। পৌর পার্কটি নির্মিত হলে স্থানীয় মানুষ প্রাতঃভ্রমণসহ অবসর সময়ে পরিবার-পরিজন নিয়ে সেখানে সময় কাটানোর সুযোগ পাবেন। তবে পার্কটি সুন্দর ও জনবান্ধব করতে পরিবেশ সংরক্ষণ, পর্যাপ্ত নিরাপত্তা এবং প্রয়োজনীয় সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

1

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

2

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

3

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

4

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ শিকার ১১ জেলের অর্থদন্ড

5

প্রতিটি ইউনিয়নে মাঠ তৈরির নির্দেশ, দুই মাসে হবে ১ হাজার খেলা

6

সনাতন ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে কাজ করবে বিএনপি: গয়েশ্বর চ

7

মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান রাষ্ট্র

8

গোলাপগঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটির বিএনপি ও জামায়াতের কর্মীদে

9

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

10

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

11

অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া, উদ্বিগ্ন সহ

12

বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে দেশে ডিম উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ

13

রাজনৈতিক মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মামাতো

14

সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত

15

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

16

অ্যালার্ম ছাড়াই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন যে

17

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালা

18

রাতে ভালো ঘুমের জন্য মেনে চলুন এই ৮টি সহজ অভ্যাস

19

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার

20