Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-এর কাছাকাছি, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৬৩১

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক  দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯৯ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৩১ জন।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত ২৯৯ জনের মধ্যে নারীর হার ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষের হার ৪৮ দশমিক ১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৩৬ জন ও আগস্টে ৪৩ জন প্রাণ হারান।

সেপ্টেম্বরে ডেঙ্গুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। ওই মাসে মৃত্যু হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫৪ জন।

নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ হাজার ৮২ জনে।

ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানির এই পরিস্থিতিতে মশার বংশবিস্তার রোধ এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আশঙ্কা ট্রাম্পের, কমিটিকে নি

1

সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক-পাকিস্তান

2

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

3

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

4

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

5

ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের পুলিশ ফাঁড়িতে অভিনব জাল

6

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিব

7

ভ্রু ও চোখের পাতা ঘন দেখাতে ঘরোয়া যত্ন

8

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

9

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

10

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

11

অসম্পূর্ণ খালেই চূড়ান্ত বিল: ৩০ লাখ টাকা ভাগবাটোয়ার অভিযোগ

12

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার

13

আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

আফগানিস্তানের বিপক্ষে ৩৪৬ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

15

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধন

16

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

17

রোনালদোকে ছাড়াই টানা ৩ জয়, কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

18

ওজন কমলে শরীরের চর্বি কোথায় যায় জানুন বিজ্ঞান কী বলে

19

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

20