Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩২১ দিনের দীর্ঘ অভিযান শেষে সান ডিয়েগোতে ফিরল মার্কিন রণতরি

ডে-নাইট নিউজ | আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ ঘিরে দীর্ঘ ৩২১ দিনের অভিযান শেষে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো বন্দরে ফিরেছে বিমানবাহী রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রণতরিটি নিজ ঘাঁটিতে পৌঁছায়।

এর আগে বুধবার সমুদ্রে অবস্থানরত রণতরিটি পরিদর্শন করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এ সময় নাবিকদের উদ্দেশে তিনি বলেন, এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এমন কিছু কাজ সম্পন্ন করেছে, যা আগে অন্য কোনো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ করেনি।

প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সেনা নিয়ে গত বছরের নভেম্বরে সান ডিয়েগোর মূল বন্দর থেকে প্রশান্ত মহাসাগরের উদ্দেশে যাত্রা করে রণতরিটি। পরে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে এটিকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হয়।

দীর্ঘ সময়ের এই অভিযানে রণতরিটির সদস্যদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ মোতায়েনের সময় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথাও উঠে এসেছে। এসব পরিস্থিতি নাবিকদের মনোবল ও মানসিক সুস্থতার ওপর প্রভাব ফেলেছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়।

দীর্ঘ অভিযান শেষে রণতরিটি নিজ ঘাঁটিতে ফিরে আসায় এর নাবিক ও মেরিন সেনাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিব

1

ওজন কমলে শরীরের চর্বি কোথায় যায় জানুন বিজ্ঞান কী বলে

2

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

3

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া

4

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

5

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালা

6

বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

7

সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়

8

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

9

সিলেটস্থ তাহিরপুর সমিতির কমিটি গঠন

10

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩০০-এর কাছাকাছি, ২৪ ঘণ্টায় হাসপাতালে

11

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

12

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

13

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

14

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১

15

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

16

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

17

সনাতন ধর্মাবলম্বীদের আস্থা অর্জনে কাজ করবে বিএনপি: গয়েশ্বর চ

18

বিএসটিআই' ভ্রাম্যমাণ আদালত ‘‘রিজিক রেষ্টুরেন্ট’’ প্রতিষ্ঠানক

19

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠ

20