Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছুটির দিনেও দূষিত ঢাকার বাতাস, বিশ্বে পঞ্চম অবস্থানে রাজধানী

ডে-নাইট নিউজ | অনলাইন ডেস্ক  ছুটির দিনেও ঢাকার বাতাসের মানে স্বস্তি নেই। বায়ুমান সূচকে (একিউআই) ১৭২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ স্কোর অনুযায়ী, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় ২১৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় অবস্থানে থাকা মালয়েশিয়ার কুয়ালালামপুরের স্কোর ২১০। এ ছাড়া ১৮৬ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয় এবং ১৭৫ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় চতুর্থ অবস্থানে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ৩০১ ছাড়ালে বাতাসের মানকে দুর্যোগপূর্ণ বলা হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে দূষণের পাঁচটি উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো—বস্তুকণা পিএম১০ ও পিএম২.৫, নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

বায়ুদূষণের এমন পরিস্থিতিতে বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি ও শ্বাসকষ্টে ভোগা মানুষের সতর্ক থাকা জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

1

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

2

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

3

আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

5

অ্যালার্ম ছাড়াই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করবেন যে

6

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

7

মুক্তিযোদ্ধা তালিকায় কঠোর যাচাই, বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা:

8

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অ'

9

বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে দেশে ডিম উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ

10

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

11

অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি

12

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

13

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, কমেছে মজুরি বৃদ্ধির হার

14

নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস আন

15

সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে

16

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

17

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

18

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

19

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

20