Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

ডে-নাইট নিউজ | কুমিল্লা প্রতিনিধি ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি।

মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষাক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে। শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে নতুন বইও যুক্ত করা হবে।

উচ্চমাধ্যমিকে ভর্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আসনের তুলনায় এবার যোগ্য প্রার্থীর সংখ্যা কম থাকায় ভর্তি প্রক্রিয়ায় কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে।

তিনি আরও জানান, নবাব ফয়জুন্নেছাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার বিষয়েও কাজ চলছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহ্দী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো কম রয়েছে। জনগণের ওপর চাপ কম রেখে পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।

তিনি বলেন, বর্তমান সংকট বৈশ্বিক। সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যৌক্তিকভাবে সংকটের সমাধানের চেষ্টা করা হচ্ছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২১ দিনের দীর্ঘ অভিযান শেষে সান ডিয়েগোতে ফিরল মার্কিন রণতরি

1

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠ

2

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

3

ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তানের পুলিশ ফাঁড়িতে অভিনব জাল

4

ছুটির দিনেও দূষিত ঢাকার বাতাস, বিশ্বে পঞ্চম অবস্থানে রাজধানী

5

সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়

6

সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত

7

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

8

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

9

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

10

অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

11

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালা

12

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

13

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

14

রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

15

পুলিশ পরিদর্শকের ওপর হামলার পর খুলনায় রাতে একা চলাচলে নিষেধা

16

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

17

বিদায়ী ম্যাচে মেসির ঝলক, এক গোল ও দুই অ্যাসিস্টে আর্জেন্টিনা

18

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

19

এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

20