Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব ডিম দিবস আজ, এক দশকে দেশে ডিম উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ

ডে-নাইট নিউজ | জীবনযাপন ডেস্ক ডিমের পুষ্টিগুণ, সহজলভ্যতা ও খাদ্যনিরাপত্তায় এর ভূমিকা তুলে ধরতে আজ শুক্রবার (৯ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। এবারের প্রতিপাদ্য—‘প্রোটিন শক্তি জোগায় ও সুরক্ষা দেয়’। দেশে ডিমের উৎপাদন বাড়লেও মানুষের পুষ্টিচাহিদা পূরণে মাথাপিছু প্রাপ্যতা আরও বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ২ হাজার ৫০৯ কোটি ৪১ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এর ভিত্তিতে একজন মানুষের জন্য বছরে গড়ে প্রায় ১৪০টি ডিমের প্রাপ্যতা রয়েছে। তবে ২০৩০ সালের মধ্যে এ পরিমাণ ২০৮টিতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

যেভাবে শুরু বিশ্ব ডিম দিবস

১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত এক সম্মেলনে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এগ কমিশন (আইইসি) বিশ্ব ডিম দিবস পালনের ঘোষণা দেয়। এরপর থেকে প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার দিবসটি পালিত হয়ে আসছে। এবার ৩০তম বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে।

ডিমে থাকা উচ্চমানের প্রোটিন ও বিভিন্ন পুষ্টি উপাদান সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সবার জন্য পুষ্টিকর খাবারের সহজলভ্যতা নিশ্চিত করাই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।

বাংলাদেশে নানা আয়োজন

বিশ্ব ডিম দিবস উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল যৌথভাবে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, সেমিনার ও আলোচনা সভা।

এক দশকে উৎপাদন বেড়েছে ৬৮ শতাংশ

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ বছরে দেশে ডিম উৎপাদন বেড়েছে প্রায় ৬৮ শতাংশ। উৎপাদন বাড়লেও ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে আরও অগ্রগতি প্রয়োজন।

এ ক্ষেত্রে উৎপাদন খরচ নিয়ন্ত্রণ, খামারিদের ন্যায্য দাম নিশ্চিত করা এবং ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে ডিম পৌঁছে দেওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

উৎপাদন বাড়ানোর তাগিদ

পোলট্রি খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) মতে, জনসংখ্যা বৃদ্ধি এবং শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের পুষ্টিচাহিদা বিবেচনায় ডিমের উৎপাদন বাড়ানো জরুরি।

বিশ্ব ডিম দিবসের তাৎপর্য শুধু পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়। একই সঙ্গে ডিমের নিয়মিত সরবরাহ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখা এবং পোলট্রি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

1

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

2

পাসপোর্ট অধিদপ্তরে অভিযোগের পাহাড়, গুরুত্বপূর্ণ পদে প্রভাবশা

3

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন ক্রিস্টা

4

পরিকল্পিত নগরায়নে দেশের প্রতিটি সিটি ও জেলায় হচ্ছে মাস্টার

5

অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

6

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

7

হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

8

রাতে ভালো ঘুমের জন্য মেনে চলুন এই ৮টি সহজ অভ্যাস

9

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

10

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

11

৩২১ দিনের দীর্ঘ অভিযান শেষে সান ডিয়েগোতে ফিরল মার্কিন রণতরি

12

অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া, উদ্বিগ্ন সহ

13

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

14

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

15

দীর্ঘ প্রতীক্ষার পর শুরু ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ

16

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

17

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

18

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, কমেছে মজুরি বৃদ্ধির হার

19

ঝিনাইদহে ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

20