Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদায়ী ম্যাচে মেসির ঝলক, এক গোল ও দুই অ্যাসিস্টে আর্জেন্টিনার জয়

বিদায়ী ম্যাচে মেসির ঝলক, এক গোল ও দুই অ্যাসিস্টে আর্জেন্টিনার জয়

বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

ডে-নাইট নিউজ | স্পোর্টস ডেস্ক   জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটিও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বিদায়ী আন্তর্জাতিক ম্যাচে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় এনে দিয়েছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি তারা। ফলে মেসির শেষ ম্যাচে গোলহীন প্রথমার্ধের পর অপেক্ষা বাড়ছিল সমর্থকদের। বিরতির পর অবশ্য দ্রুতই বদলে যায় ম্যাচের চিত্র।

দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে মেসির কর্নার থেকে গোল করেন নিকোলাস ওটামেন্দি। ডান প্রান্ত থেকে মেসির নেওয়া কর্নারে কাছ থেকে ভলি করে বল জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার। এই অ্যাসিস্টের মাধ্যমে জাতীয় দলের হয়ে মেসির অ্যাসিস্টের সংখ্যা দাঁড়ায় ৬৮-তে।

এর ১৩ মিনিট পর আবারও গোলের নেপথ্যে মেসি। ৬১তম মিনিটে বক্সের বাইরে থেকে নিকো পাজের দিকে বল বাড়িয়ে দেন তিনি। বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত বাঁকানো শটে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনার ব্যবধান ২-০ করেন পাজ।

দুটি গোলে অবদান রাখার পর এবার নিজেই গোলের খাতায় নাম লেখান মেসি। ৬৯তম মিনিটে বেনিনের এক ডিফেন্ডারের ফাউলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। এক মিনিট পর স্পট কিক থেকে ডান পায়ের নিখুঁত শটে বল জালের ওপরের কোণে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। গোলরক্ষকের কিছুই করার ছিল না।

মেসির গোলের পর সতীর্থরা ছুটে এসে তাকে ঘিরে উদ্‌যাপনে মেতে ওঠেন। গ্যালারিতেও তখন আবেগের ঢেউ। প্রিয় তারকার বিদায়ী ম্যাচে গোল দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা।

ম্যাচের ১০ মিনিটেও দেখা যায় বিশেষ এক আবেগঘন দৃশ্য। মেসির ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে রেফারি খেলা থামিয়ে দেন। এ সময় পুরো গ্যালারি দাঁড়িয়ে করতালির মাধ্যমে আর্জেন্টাইন মহাতারকাকে সম্মান জানায়। মেসিও হাত নেড়ে সমর্থকদের ভালোবাসার জবাব দেন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এক গোল ও দুই অ্যাসিস্টে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচকে স্মরণীয় করে রেখে জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেন লিওনেল মেসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও দূষিত ঢাকার বাতাস, বিশ্বে পঞ্চম অবস্থানে রাজধানী

1

সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে

2

নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু

3

অসম্পূর্ণ খালেই চূড়ান্ত বিল: ৩০ লাখ টাকা ভাগবাটোয়ার অভিযোগ

4

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

5

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া

6

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

7

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

8

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

9

মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ, কমেছে মজুরি বৃদ্ধির হার

10

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

11

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

12

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আশঙ্কা ট্রাম্পের, কমিটিকে নি

13

অসুস্থ নাজির কামরুল ইসলামের সুস্থতা কামনায় দোয়া, উদ্বিগ্ন সহ

14

অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

15

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

16

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

17

এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম বাড়তেই সিলেটে দেখা দিয়েছে সংকট

18

বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, ব্যারেল প্রতি ১০১ ডলার ছাড়

19

৩২১ দিনের দীর্ঘ অভিযান শেষে সান ডিয়েগোতে ফিরল মার্কিন রণতরি

20