Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া


আবুল কাশেম রুমন, সিলেট প্রতিনিধি : সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া হয়ে যায়। এ যেন মনে হয় ট্রেনের টিকেট সোনার হরিণ। অনলাইনে টিকেট আসার পরপরই হাওয়ার মত উড়ে গিয়ে শেষ হয়ে যায়। এ অভিযোগ ট্রেন যাত্রী ও ভুক্তভোগী জনসাধারণের। এমন অভিযোগে ভুক্তভোগী এক যাত্রী সিলেটের চীপ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল নুমান সুওমোটো মামলা দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে সিলেটে ট্রেনের টিকেট নিয়ে এলাহি কান্ড চলে আসছে। সিলেট-ঢাকা ট্রেনের টিকেট ৫-৬ দিন আগে থেকে পাওয়া যায় না, সিলেট-চট্টগ্রাম ট্রেনের টিকেট ৭-৮ দিন আগে থেকেও পাওয়া যায় না। যে পরিমাণ টিকেট অনলাইনে আসে, তা আসার কয়েক মুহুর্তের মধ্যে হাওয়ায় উড়ে যায়।

অভিযোগ রয়েছে কিছু সংখ্যক দালাল অনলাইনে টিকেট আসার পরপরই নিজেরা তা গিলে ফেলে অবশেষে যাত্রীদের কাছে চড়ামুল্যে বিক্রি করে যাচ্ছে। সার্বিক ঘটনার প্রেক্ষিতে সিলেটের চীপ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল নুমান স্বপ্রনোদিত হয়ে সিলেট আদালতে সুওমোটো মামলা দায়ের করেছেন। মিস মামলা নং-০১/২০২৬ ইং।

মামলায় তিনি আদালতের মাধ্যমে বিষয়টির গভীর নিরপেক্ষ তদন্তক্রমে প্রকৃত দায়ীদের সনাক্ত ও আইনানুগ শাস্তিসহ শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কে তদন্তের নির্দেশ দিলে তারা কাজ শুরু করেছেন বলে সুত্রে জানা যায়।

অভিযোগে আরও বলেন, দায়ীদের কারনে অনলাইনে বিপুল সংখ্যক সাধারণ যাত্রী টিকেট পেতে ব্যর্থ হয়ে হয়রানির শিকার হন, এবং এর ফলে অধিক ঝুকি নিয়ে ও অর্থ খরচ করে সড়কপথে যেতে হচ্ছে। অপরদিকে সড়কপথে যেতে জ্যাম ও বিড়ম্বনায় অধিক সময় নষ্ট হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সড়কপথে রাস্তার কাজ চলমান থাকায় বিড়ম্বনা ও জ্যাম সমস্যা এড়াতে সাধারণ মানুষ বাসের চেয়ে ট্রেনের দিকে ঝুকে পড়েছে। অথচ তাদের বহুল কাঙ্খিত ট্রেনের টিকেট যেন সোনার হরিণ যায় না ধরা অবস্থা। ট্রেনের টিকেট বিড়ম্বনা কেন? কেন এমন দুঃসহ অবস্থা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস-২০২৬ উদযাপিত

1

প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

2

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের রাস্তা নির্মানে ঘাপলাবাজী

3

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬

4

সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্

5

মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে

6

‘ঢাকার বার্তা’ নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠ

7

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অ'

8

সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

9

পুলিশ পরিদর্শকের ওপর হামলার পর খুলনায় রাতে একা চলাচলে নিষেধা

10

ডিসেম্বর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে ডিব

11

বিএসটিআই' ভ্রাম্যমাণ আদালত ‘‘রিজিক রেষ্টুরেন্ট’’ প্রতিষ্ঠানক

12

মুক্তিযোদ্ধা তালিকায় কঠোর যাচাই, বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা:

13

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী

14

কমলনগরে মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে বেপরোয়া বাণিজ্যের অভিযোগ

15

হারিয়ে যাওয়া শৈশব: আমাদের শিশুদের সুরক্ষায় দায় কার

16

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে গেলেন ক্রিস্টা

17

নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

18

আফগানিস্তানের বিপক্ষে ৩৪৬ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

19

শিশুদের বিকাশের সুযোগ দিলেই মজবুত হবে দেশের ভিত্তি: প্রধানমন

20