লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে হিফস সম্পন্ন ৩৫জন কুরআনে হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। শনিবার (১৪ফেব্রুয়ারী) সকালে লক্ষ্মীপুর শহরে আল মুঈন ইসলামী একাডেমী এমন আয়োজন করেন।.
এছাড়া তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।.
.
পাগড়ি প্রদান অনুষ্ঠানে আল মুঈন ইসলামী একাডেমী লক্ষ্মীপুরের পরিচালক হাফেজ বশির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামি কামিল মাদরাসার প্রাক্তণ অধ্যক্ষ আল্লামা হারুন আল মাদানী।.
.
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলাহুল উম্মাহ মাদরাসা রায়পুরের মুহতামিম মুফতি নুরুল আলম কাসেমী, লুধুয়া মাদরাসার শায়খুল হাদিস মুফতি আবদুল্লাহ, মাদরাসাতুদ দাওয়া আল ইসলামিয়ার মুহতামিম মুফতি নুর উদ্দিন প্রমুখ।.
.
এছাড়া মাদরাসার অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: