• ঢাকা
  • শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন কৃষি শিক্ষক আজিজুল হক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৪ এএম;
বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন কৃষি শিক্ষক আজিজুল হক
বিশ্বনাথে ৩২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন কৃষি শিক্ষক আজিজুল হক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গেলেন মোঃ আজিজুল হক (কৃষি স্যার)।আজিজুল হক ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকুরীজীবনের ইতি টানেন। ব্যাক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের গর্বিত জনক। জীবনের ৩২টি বছর শিক্ষকতা পেশায় ব্যায় করে তিনি অবসর গ্রহণ করেন। হাজার হাজার ছাত্র ছাত্রীকে শিক্ষায় আলোকিত করে শেষ সময় তিনি প্রাক্তন ছাত্র ছাত্রীদের আয়োজনে পেলেন বিদায়ী সংবর্ধনা। সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (কৃষি) মোঃ আজিজুল হকের অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে পাঠদান,শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন তিনি। বিদায়ী অনুষ্ঠানে সহকর্মী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর স্মৃতিচারণায় তার বিদায়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিদায়কালীন সময়ে তাকে প্রদান করা হয়েছে উপহার হিসেবে নগদ টাকা, সম্মাননা ক্রেস্ট  ও পোশাক সামগ্রী। .

 .

বৃহস্পতিবার (১৩ আগস্ট ) দুপুরে বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মোঃ গিয়াস উদ্দিন।.

 .

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আমির উদ্দিন, সহকারী শিক্ষক স্বপন কুমার দাস, মনুষা রাণী দাস, মোঃ জাকির হোসেন।.

 .

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক তরুণ সংগঠক ফারহান উদ্দিন, সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজের লেকচারার ডা.এম নুরুল ইসলাম, এস এ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আংগুরা বেগম, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রভাষক সুমন আহমদ, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আব্দুল মুকিত, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা জসিম উদ্দিন, কবি লাহিন নাহিয়ান, সালিক আহমদ প্রমুখ।.

 .

স্মৃতিচারণ করেন বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী জাকিয়া আরিফা, ছামিরা বেগম, ৯ম শ্রেণির শিক্ষার্থী তাহলিল আহমদ, তুরা দাস রীমা, সুমনা বেগম,৮ম শ্রেণির শিক্ষার্থী আমিরা জান্নাত জাকিয়া।.

 .

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাইদুর রহমান সৈয়দ, আফরোজ আলী,সমছু মিয়া,আফিজ খান, বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ রায়, নুরে আলম, অলিউর রহমান সুইটি রানী প্রমুখ।.

 .

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী শামীম আহমদ, মানপত্র পাঠ করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী সুমনা বেগম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা কামরুল হুদা।.

 .

অনুষ্ঠান শেষে মহান এই শিক্ষাগুরকে শিক্ষক- শিক্ষার্থী ও উপস্থিত সবাই অশ্রুসিক্ত নয়নে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিশেষ সম্মান প্রদর্শন করে গাড়িতে তুলে দেন।. .

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ