ঝিনাইদহ প্রতিনিধি: মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুরে শখের বানু (৫৭) নামের এক নারীকে তার ছেলে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে ইখলাসুর রহমান মাদক সেবন করতেন। মাদক কেনার টাকা নিয়ে প্রায়ই তার সঙ্গে মা শখের বানুর কথা-কাটাকাটি হতো। নেশায় আসক্ত হয়ে ভোরে মায়ের কাছে টাকা চান ইখলাসুর। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে ইখলাসুর তার মায়ের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানূয়রা জানতে পায় গ্রামের পাশের একটি স্থান থেকে ইখলাসুর রহমান করছে সেখান থেকে তাকে আটক করা হয়।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘মাদক সেবন নিয়ে বিরোধের জেরে ছেলে তার মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: