৪ নং দক্ষিণ খুসবাশ ইউনিয়নের হোসেনপুরের গ্রামের মোহাম্মদ সাইফ হোসেনের আম্মু দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, টাকা অভাবে চিকিৎসা যখন বন্ধ হয়ে যাচ্ছিল তখনি এক ঝাঁক তরুন তাদের প্রচেষ্টায় মানবিক সহয়তা নেটওয়ার্ক নামক মানবিক টিম সাইফের আম্মুর চিকিৎসার জন্য ৭০৫০০ টাকা সাইফের হাতে তুলে দেয়, এই সময় উপস্থিত ছিলেন এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ সহ মানবিক সহয়তা নেটওয়ার্ক টিমের কোষাধাক্ষ মোহাম্মদ জুবায়ের হোসেন।সার্বিক সহযোগিতা করেছেন প্রবাসি জাকির হোসেন,সৈকত,রুবেল, ইমন সহ অনান্য ব্যাক্তি, ভবিষ্যতেও তারা মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত রাখবেন বলে জানা জায়, তরুনদের এমন মানবিক কাজ দেখে এলাকায় মানুষ খুবই খুশি হয়েছে। ভবিষ্যতে মানব সেবায় মানবিক সহয়তা নেটওয়ার্ক টিম এগিয়ে আসবে বলে এলাকাবাসী বিশ্বাস করেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: