• ঢাকা
  • বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের চেষ্টার অভিযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:১৪ পিএম;
গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের চেষ্টার অভিযোগ
গাজীপুরের পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি দখলের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার : গাজীপুরের পূবাইল এলাকায় এক সাংবাদিকের পৈত্রিক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন দাবি করেছেন, স্থানীয় মেজবাহ উদ্দিন নামে এক ব্যক্তি তার জমি দখলের চেষ্টা করছেন। অভিযোগে তিনি আরও বলেন, এলাকার কিছু নামধারী বিএনপি নেতাও ওই ব্যক্তিকে সহযোগিতা করছেন।

‎ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, পূবাইলে মেজবাহ উদ্দিন মেজু আওয়ামীলীগ এর একজন জুলুমকারী ভূমি দস্যু এবং উওরা মাইলস্টোন স্কুল অ‍্যান্ড কলেজের জমি কিনা - বেচার দালাল। 
‎অতীতেও মেজবাহ উদ্দিনের বিরুদ্ধে ভূমি দখল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ছিল। 

‎সাংবাদিক সূর্য আহমেদ মিঠুন বলেন, "আমার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করা হচ্ছে। এবং আমার জমির দাগ ও খতিয়ান বলে দিচ্ছে জমিটি আলাদা।  কিন্তু আওয়ামীলীগ ভূমি দস্যু এই মেজো, হুমায়ুন কবির টাকা দিয়ে সরকারি বিভিন্ন কর্মকর্তা কে কৌশলে  কিনে ফেলছে যা সত‍্যের বিপরীতে সরকারি কর্মকর্তারা মিথ‍্যাকে সাপোর্ট করছে। তাই আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।"

‎তিনি সংশ্লিষ্ট ভূমি প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সরকারের দায়িত্বশীল মহলের প্রতি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বতর্মান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, জমি-সংক্রান্ত বিরোধ দ্রুত তদন্তের মাধ্যমে আইনানুগভাবে নিষ্পত্তি হলে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে।.

.

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ