ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় দৈনিক 'নবচেতনা' পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক নাদিমের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে শহরের কাউতলী এলাকায় এই ঘটনা ঘটে।.
.
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।.
.
স্থানীয় সূত্রে জানা গেছে, কাউতলী এলাকার মক্কা স্যানিটারি ও হার্ডওয়্যার দোকানের ব্যবসায়ী হুমায়ুনের সঙ্গে সাংবাদিক নাদিমের অফিস ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নাদিমের অভিযোগ, অফিস ছেড়ে দেওয়ার জন্য তাকে বিভিন্ন সময় চাপ ও হুমকি দেওয়া হতো।.
.
শুক্রবার রাতে অফিসের মূল ফটকের চাবি নিয়ে কথা বলতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।.
একপর্যায়ে হুমায়ুন ও তার সহযোগীরা নাদিমের ওপর হামলা চালায়। ভুক্তভোগী সাংবাদিক নাদিম দাবি করেছেন, হামলার সময় অভিযুক্তরা তাকে শারীরিক লাঞ্ছনার পাশাপাশি তার কাছে থাকা প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।.
.
ঘটনার পর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।.
এ ঘটনায় সাংবাদিক নাদিম বাদী হয়ে ব্যবসায়ী হুমায়ুনকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেছেন।.
মামলায় মারধর, ভয়ভীতি প্রদর্শন ও টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।.
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে।.
বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।.
এদিকে, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।.
তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।.
সাংবাদিক নেতারা বলছেন, ঘটনার পেছনে প্রকৃত কারণ যাই হোক, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।.
অন্যদিকে, অভিযুক্ত হুমায়ুনের বক্তব্য নেওয়ার জন্য তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: