• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৪৭ পিএম;
নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর সদর উপজেলায় মাদরাসায় এক ছাত্রীকে (৫) ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার মো.রুহুল আমিন (২৩) সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর গ্রামের হাজেরার বাপের বাড়ির মো. আবুল কালামের ছেলে।  .



মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের একটি মাদরাসায় এই ঘটনা ঘটে।  .



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ক্লাস চলাকালীন মধ্যবর্তী বিরতির সময় মাঠে খেলছিল। ওই সময় মাদরাসার শিক্ষক মো. রুহুল আমিন তাকে মাদরাসার অফিস রুমের পশ্চিম পাশের একটি শ্রেণিকক্ষে নিয়ে যান। সেখানে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার পর ভিকটিম বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। পরে তিনি সুধারাম থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক আসামিকে গ্রেপ্তার করা হয়। দায়ের হওয়া মামলায় আসামিকে বুধবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  
 . .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ