লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ৯০০ ভোটারদের জন্য খাবার তৈরি করার অপরাধে স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাস্টার রিয়াজ উদ্দিন কে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ০৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস এই অভিযান পরিচালনা করেন।.
.
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ৯০০ ভোটারের জন্য খাবার তৈরি করা হয়েছে এলাকাবাসী পক্ষ থেকে বিষয়টি প্রশাসন কে অবহিত করার পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের নিয়ে ঘটনারস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক রিয়াজ মাস্টার কে ১০.০০০ টাকা জরিমানা আদায় করে।.
.
এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভি দাস অভিযান পরিচালনা করার কথা নিশ্চিত করে বলেন, কোন প্রার্থীর পক্ষে তার সমর্থকরা সভা সমাবেশ বা মিছিলসহ অন্যান্য কর্মসূচি করতে পারবে তবে ওই সব অনুষ্ঠানের আগে বা পরে কোন ধরনের খাবার কিংবা আর্থিক কোন লেনদেন করতে পারবে না। নির্বাচনী আচরণ বিধি ২০২৫ ভঙ্গ করায় রিয়াজ উদ্দিন নামে একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: