• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

লক্ষ্মীপুর-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী বিএনপিকে সমর্থন দিয়েছে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৪৬ পিএম;
লক্ষ্মীপুর-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী বিএনপিকে সমর্থন দিয়েছে
লক্ষ্মীপুর-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী বিএনপিকে সমর্থন দিয়েছে

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত (ধানের শীষ) প্রার্থী এবিএম আশরাফ উদদিন নিজানকে পূর্ণসমর্থন দেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী (ট্রাক) রেদওয়ান উল্লাহ। বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন গণঅধিকার পরিষদ।.

 .

 .

এসময় রেদওয়ান উল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ গড়তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দলকে পূর্ণ সমর্থন দেন গণঅধিকার পরিষদ। সেই আলোকে আগামী নির্বাচনে ইনসাফের বাংলাদেশ গড়তে লক্ষ্মীপুর-৪ আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিয়ে একসাথে কাজ করবো ইনশাআল্লাহ।.

 .

 .

এবিএম আশরাফ উদদিন নিজান বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে যক্ত ছিলেন গণঅধিকার পরিষদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে ট্রাক প্রতিকের প্রার্থী রেদওয়ান উল্লাহ ধানের শীষ প্রতিকে পূর্ণ সমর্থন দিয়েছেন। এবং আগামীর ইনসাফ, ন্যায় ও জুলাই আন্দোলনের শহীদদের বাংলাদেশ গড়তে গণঅধিকার পরিষদের সাথে বিএনপির কাজ করবে ইনশাআল্লাহ এমন প্রত্যাশা করছি। .

 .

 .

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির মনোনীত প্রার্থী এবিএম আশরাফ উদদিন নিজান, গণঅধিকার পরিষদের প্রার্থী রেদওয়ান উল্লাহ, সাবেক বিএনপির আহবায়ক মাওলানা মাহে আলম, বিএনপির সভাপতি মো.জামাল উদ্দীন, নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, বিএনপির সদস্য প্রফেসর নুরুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক এড.নুর মোহাম্মদ, সদস্য সচিব সার্জেন্ট সোলায়মানসহ প্রমুখ।.

 .

 . .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ