• ঢাকা
  • বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৮ পিএম;
ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আজ বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যের সার ও বীজ বিতরণ করা হয়েছে।.

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অফিস চত্বরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।.

 .

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহানুর রহমান।.

পরে আনুষ্ঠানিকভাবে আউষ ধান চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্যে পৌর এলাকাসহ ৭ ইউনিয়নের ৮৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে এবং পাট চাষে উৎসাহিত করা লক্ষ্যে ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিকে বিনামূল্যে উন্নতজাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।.

 .

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে আউষ ধান ও পাট চাষে উৎসাহিক করার জন্য উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এতে কৃষকরা কম উৎপাদন খরচে বেশি লাভবান হবেন। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন ‍শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ