• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৫৬ পিএম;
বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ
বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসায় গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মঙ্গলবার ৭ জুলাই  আনুষ্ঠানিক ভাবে গাছের চারাগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ বিন কাশেম।.

বিতরণ সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি করে গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।.

 .

দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান।.

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সকল সাধারণ সদস্য (মেম্বার) এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্যবৃন্দ। এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। .

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।.

 . .

ডে-নাইট-নিউজ /

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ