লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের দিঘলীতে দুর্বৃত্তদের হামলায় কিশোর আহত হওয়ার ঘটনায় জামায়াত নেতাকর্মীদের দায়ী করে মামলা দায়েরের অভিযোগ করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারী বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মিথ্যা মামলার শিকার ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম, রাকিব হোসেন, জাকির হোসেন, আনোয়ার হোসেন সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। .
.
দুর্বৃত্তদের হামলায় কিশোর আহত হওয়ার ঘটনায় ১৫ ফেব্রুয়ারি রবিবার আহত কিশোর রিফাতের ফুফাতো ভাই সেচ্ছাসেবকদলের ৪নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। .
মামলায় অভিযুক্ত করা হয় জামায়াত নেতা ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম, রাকিব হোসেন, জাকির হোসেন, আনোয়ার হোসেন সহ অজ্ঞাত ১৫/২০ জনকে।.
.
এজহার সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিরোধের জের ধরে অভিযুক্তরা ঘটনার সময় দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে। এতে দুই হাত রক্তাক্ত ও পুরো শরির জখম হয়। এসময় রিফাতের সঙ্গে থাকা ২০ হাজার টাকাও নিয়ে যায় আসামীরা। .
.
নাম প্রকাশ না করা শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, দিঘলী বাজার এলাকার জান্নাত নামে একটি মেয়ের সঙ্গে রিফাতের প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু ওই মেয়েকে স্থানীয় একাধিক ছেলে পছন্দ করে। বিষয়টি নিয়ে রিফাতের উপর পূর্ব থেকে ক্ষিপ্ততা রয়েছে তারা। ওই ক্ষিপ্ততা থেকে ঘটনাটি ঘটতে পারে বলে আমরা মনে করছি। এছাড়া ব্লেড দিয়ে নিজের হাত নিজেও কাটতে পারে। কারন, প্রেম সংক্রান্ত বিষয়ে ব্লেড দিয়ে হাতের উপর অংশে কাটার একাধিক সংবাদ টেলিভিশন ও পত্রিকায় দেখেছি। .
.
আরও বলেন, ওই ঘটনার মামলায় আসামী যাদের করা হয়েছে। তারা একটি রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষক-ব্যবসায়ী। প্রত্যেকেই রিফাতের চেয়ে বয়সে বড়। আবার রিফাত কোন রাজনৈতিক দলের কর্মীও নয়। তাহলে রাজনৈতিক প্রতিহিংসায় রিফাতকে মারধর করা হবে এটি মনে হয় সঠিক নয়। .
.
অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, নির্বাচন ছোটখাটো কয়েকটি ঘটনা ছাড়া দিঘলীতে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু নির্বাচন পরবর্তী বিএনপি নেতা আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। যে ঘটনায় অভিযুক্ত করা হয়েছে, ওই ঘটনায় আমার নুন্যতম সম্পর্কও নেই। মিথ্যা মামলাটি যদি প্রত্যাহার না করা হয়, তাহলে আমি আইনগত ব্যবস্থা নিবো। .
.
মাহবুবুর রহমান বলেন, বিএনপি নেতা রবিউল মামলায় যাদের আসামী করেছেন। এরা সমাজের সেবক। কেউ গ্রাম্য ডাক্তার, কেউ শিক্ষক আবার কেউ ব্যবসায়ী। প্রত্যেকের বয়স ৩৫ থেকে ৪০ এর উপরে। কিন্তু রিফাত এর বয়স ১৫ বছরের কম। তাছাড়া, অভিযুক্তদের বাড়ি রিফাতদের এলাকায়ও নয়। মামলাটি উদ্দেশ্য প্রনোদিতভাবে করা হয়েছে। .
.
সমাজকর্মী গোলাম সারোয়ার বলেন, আওয়ামী লীগের সময় দেখেছি মিথ্যা মামলায় রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি। কিন্তু এখন নির্বাচন পরবর্তীও প্রতিহিংসার বশবতী হয়ে বিএনপির এক নেতা তেমনি কাজ করলেন। মিথ্যা মামলা দিয়ে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতাকর্মীদের হয়রানি করছেন। বিএনপির থানা ও জেলা নেতাদের অনুরোধ করবো, মিথ্যা মামলার বিষয়ে যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন। পাশাপাশি কিভাবে এবং কারা ছেলেটির উপর আক্রমন করেছে সেটিও যেন বের করা হয়। .
.
.
দিঘলী ইউনিয়ন জামায়াতের আমীর মাসউদুল করিম বলেন, রিফাতের আহতের খবর পেয়ে হাসপাতালে দেখতে গিয়েছি। তখন কে বা কারা মেরেছে কি জন্য মারা হয়েছে। তার কিছুই রিফাত বলতে পারেনি। পারিবারিক ও প্রেম সংক্রান্ত বিষয়ে কেউ মারধর করেছে কিনা। এমন প্রশ্ন করলে বিষয়টি সে এড়িয়ে যায়। অথচ রিফাতের মামাতো ভাই বিএনপি নেতা রবিউল উদ্দেশ্য প্রনোদিতভাবে জামায়াতের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছে। ঘটনাটির নিন্দা ও প্রতিকারের জন্য প্রশাসনকে অনুরোধ জানাবো। যেন সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনার উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। .
.
দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার কে এই বিষয়ে জানতে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি।.
.
.
ভুক্তভোগী রিফাত হোসেন বলেন, ঘটনার সময় দেশীয় অস্ত্র ও লাঠি-রড দিয়ে মারধর করেছে কয়েকজন। ব্লেড দিয়ে হাতে রক্তাক্ত জখম করে। পরে দৌড়ে চলে আসায় প্রাণে বাঁচি। কিন্তু হামলাকারী কাউকে চিনতে পারিনি। একপর্যায়ে বলেন, আমার ভাই রবিউল (মামলার বাদী ও বিএনপি নেতা) আসুক। তখন সকলের নাম বলবো। কিন্তু সাংবাদিকদের বসিয়ে রেখেও বিএনপি নেতা রবিউল আসেনি। .
.
এবিষয়ে মামলার বাদী মুঠোফোনে রবিউল বলেন,আমার ফুফাতো ভাইয়ের কোন অভিভাবক না থাকায়,তার বক্তব্য অনুযায়ী আমি মামলা করেছি। তাকে জামায়াতের লোকজন হামলা করেছে। প্রেমের সম্পর্ক থেকে হামলার বিষয়টি সম্পূর্ণ গুজব। আর এই মামলার সবকিছু ইউনিয়ন বিএনপি দেখা শুনা করছে।.
.
মামলার তদন্ত কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মোঃ জায়েদ ভূঁইয়া বলেন,এই ঘটনায় মামলা হয়েছে। মামলায় তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: