সূর্য আহমেদ মিঠুন - ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) এ আসনে বিএনপির আজহারুল ইসলাম (মান্নান)ধানের শীষ ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর ইকবাল হোসাইন ভূঁইয়া দাড়ি পাল্লা পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট। এখানে ভোটের হার ছিল ৫৭ দশমিক ৪১ শতাংশ। আজহারুল ইসলাম মান্নান বিএনপির নির্বাহী কমিটির সদস্য। এবারই তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলেন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের আপামর জনসাধারণের ভাগ্য উন্নয়নে এবং একটি সমৃদ্ধ ও আধুনিক জনপদ গড়ে তোলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন রাজপথের লড়াকু সৈনিক আজহারুল ইসলাম মান্নান।.
.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির এই প্রভাবশালী সদস্য এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি বর্তমানে এই অঞ্চলের সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। তৃণমূল থেকে উঠে আসা এই জননেতা দীর্ঘদিন ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নানা প্রতিকূলতা, জেল-জুলুম ও দমন-পীড়ন উপেক্ষা করে তিনি যেভাবে সাধারণ মানুষের জানমাল রক্ষায় নিজের নেতাকর্মীদের নিয়ে অতন্দ্র প্রহরীর মতো মাঠে ছিলেন, তা এই জনপদে তাকে একজন মানবিক ও সাহসী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজহারুল ইসলাম মান্নান কেবল একজন রাজনীতিবিদ নন, বরং তিনি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকার আদায়ের কন্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছেন।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: