• ঢাকা
  • বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ হাউজিং এলাকায় বহুতল ভবনে অবৈধ গ‍্যাস সংযোগ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৮ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৭ এএম;
নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ হাউজিং এলাকায় বহুতল ভবনে অবৈধ গ‍্যাস সংযোগ
নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ হাউজিং এলাকায় বহুতল ভবনে অবৈধ গ‍্যাস সংযোগ


নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাউজিং বিশেষ করে আটি হাউজিং ও নাসিক  ৪ নং ওয়ার্ড এলাকায় সুকৌশলে গড়ে উঠেছে অসাধু সিন্ডিকেটের মাধ্যমে শতশত অবৈধ গ‍্যাস সংযোগ। তেমনি একটি বহুতল ভবন সিদ্দিরগঞ্জ  হাউজিং আটি  এর বাড়ির মালিক আমানুল্লাহর বাড়ি। স্থানীয় তথ্য মতে এবং সরজমিন প্রতিবেদনে উঠে আসে বাড়ির মালিক তিতাসের কিছু অসাধু কর্মকর্তা এবং এলাকার কিছু সিন্ডিকেট এর সহায়তায় 
‎আমানুল্লাহ তার বাড়িতে অবৈধ গ‍্যাস সংযোগ দিয়ে বিল্ডিং এর একাধিক ইউনিট চালাচ্ছে । অবৈধ গ‍্যাস সংযোগ নিয়ে এই বাড়ির মালিক আমানুল্লাহর পক্ষে পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় ভাড়া থাকা  তার আত্মীয়স্বজন এর সাথে কথা হলে তাদের দাবি বাড়িটি তে ১৬ টি ইউনিট রয়েছে। এবং ৮ টি চুলা তিতাস কর্তৃপক্ষ থেকে পাশ করানো। তাহলে প্রশ্ন দাড়ায় বাকি ৮ টি ইউনিটের গ‍্যাস সংযোগ  কিভাবে পেল ? পাশাপাশি বাড়িতে আরো একটি অদ্ভূত বিষয় যে বাড়ির কোন নেম প্লেট নেই। তথ‍্য সূত্রে আরো  জানা যায়  তিতাস কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ি থেকে  অবৈধ চুলা বিচ্ছিন্ন করেছিল।   স্থানীয়দের  তথ‍্য মতে  জানা যায় আমানুল্লাহ বাড়িটি থেকে ও অবৈধ  গ‍্যাস সংযোগ কিছু দিন আগে তিতাস কর্তৃপক্ষ প্রমাণের ভিওিতে অবৈধ চুলাগুলোর লাইন বিচ্ছিন্ন করেছিল।.

 .

এলাকাবাসীর অভিযোগ, কিছু  ঠিকাদার এবং তিতাসের কিছু অসাধু কর্মকর্তাদের  সহায়তায় বিভিন্ন বাড়িতে  অবৈধভাবে গ‍্যাস সংযোগ দিয়ে লাখ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে, যা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী।   সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং ও আশেপাশের এলাকায় এভাবেই  শতাধিক বহুতল ভবনে অবৈধ গ‍্যাস লাইন ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সূত্রে মতে আরো জানা যায় সিন্ডিকেট সক্রিয়: স্থানীয় ঠিকাদার ও তিতাস কর্মকর্তাদের যোগসাজশে একটি সিন্ডিকেট মোটা অংকের টাকার বিনিময়ে প্রতিনিয়ত  এ অবৈধ গ‍্যাস  সংযোগ দিচ্ছে ।  এবং প্রতি মাসে মাসোড়া করে ও কিছু সিন্ডিকেট  অবৈধ গ‍্যাস সংযোগ গুলো থেকে টাকা নিয়ে যায়। .

 .


‎অপর দিকে ঝুঁকির দিক থেকে উদাহরণ হিসেবে বলা যায় অবৈধ সংযোগের কারণে গত বছর ২০২৫ সালের   মার্চ মাসে ২ নং ঢাকেশ্বরী শান্তিবাগ এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ভাড়াটিয়ারা দগ্ধ হয়েছেন। তাই সিদ্দিরগঞ্জ হাউজিং আটি এলাকার   সচেতন নাগরিক গণদের জোরালো দাবি  অবৈধ গ‍্যাস  সংযোগ ব্যবহারকারী ও  ভবন মালিকদের বিরুদ্ধে নিয়মিত  জরিমানা ও উচ্ছেদ অভিযান যেন আরো বেশি বেশি  পরিচালনা করে  তিতাস ও জেলা প্রশাসন। এবং অবৈধ গ‍্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর যেন পুনরায় তিতাস বা এলাকাবাসী কোন সিন্ডিকেট দ্বারা যেন অবৈধ গ‍্যাস সংযোগ লাইন দিতে না পারে সেই বিষয়ে প্রশাসনের সর্বোচ্চ দৃষ্টি আর্কষণ করেছে। তাহলে হয়তো  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকি থেকে ভবিষ্যতে  এলাকাবাসী রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ