• ঢাকা
  • শুক্রবার, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ আসনে বিএনপি-মিত্রদের জয়, ১টিতে স্বতন্ত্রের


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:০৮ এএম;
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ আসনে বিএনপি-মিত্রদের জয়, ১টিতে স্বতন্ত্রের
ব্রাহ্মণবাড়িয়ায়, ৫ আসনে, বিএনপি-মিত্রদের জয়, ১টিতে স্বতন্ত্রের


রিপোর্ট  রুমান খাঁন : ব্রাহ্মণবাড়িয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচনী লড়াইয়ে বিশাল জয় পেয়েছে বিএনপি ও তাদের মিত্র জোট।.

জেলার মোট ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতেই বিএনপি ও জোটভুক্ত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বাকি ১টি আসনে বড় চমক দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী।.

 .


​নাসিরনগর আসনে বিএনপির প্রার্থী এম.এ. হান্নান ৬৭,৭৮৩ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন পেয়েছেন ৩৫,১২১ ভোট।.

 .


সরাইল-আশুগঞ্জ আসনে জেলায় সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ৭০,৯০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের মাওলানা জুনায়েদ আল হাবীব পেয়েছেন ৪৬,৯৩৭ ভোট।.

 .


​ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনে জেলার সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি ১,৫৪,০২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি-জামায়াত জোটের মোহাম্মদ আতাউল্লাহ পেয়েছেন ৪১,৭০৪ ভোট। কসবা-আখাউড়া আসনে বিএনপির মুশফিকুর রহমান ১,৩৩,৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আতাউর রহমান সরকার পেয়েছেন ৮২,৪৮০ ভোট।.

 .


​নবীনগর আসনে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পেয়েছেন বিএনপির এম.এ. হান্নান। তিনি পেয়েছেন ৮৪,৭৬১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হক তাপস পেয়েছেন ৮৩,৯৯৫ ভোট; এখানে জয়ের ব্যবধান ছিল মাত্র ৭৬৬ ভোট। বাঞ্ছারামপুর আসনে বিএনপি জোটের শরিক গণসংহতি পরিষদের জোনায়েদ সাকি ‘মাথাল’ প্রতীক নিয়ে ৯৪,২৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মহসিন পেয়েছেন ৩৭,৯৬৪ ভোট।
​জেলা প্রতিনিধি রোমান খান জানান, সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল।
দীর্ঘ প্রতীক্ষার পর একটি প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দিতে পেরে সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
প্রশাসন ও নির্বাচন কমিশনের কঠোর নজরদারিতে এই ফলাফল ঘোষণা করা হয়।.


ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে বিজয় মিছিল বের করে উচ্ছ্বাস প্রকাশ করেন বিএনপি ও জোটের নেতা-কর্মীরা। এখন পর্যন্ত জেলাজুড়ে পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ