কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার পরিষদের অর্থায়নে ২০২৫-২৬ অর্থ বছরে বস্তায় আদা চাষের কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে আদাসহ বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ যোবায়ের আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, পৌরসভা জামায়াতের নায়েবে আমির কাজী মোঃ ইয়াছিন, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইসহাক ব্যাপারী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীবৃন্দ। .
. .
ডে-নাইট-নিউজ / কে.এম. আহসান উল্ল্যা : চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি :
আপনার মতামত লিখুন: