• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৩৪ পিএম;
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


সূর্য আহমেদ মিঠুন : নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

‎মতবিনিময় সভায় অভিভাবকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষা পরিবেশসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে অভিভাবকদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহ যথাযথভাবে পর্যালোচনা করে সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

‎অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, শিক্ষা শুধু ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; শুধু ফলাফলমুখী শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও বাস্তবজীবনের উপযোগী জ্ঞান অর্জনের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।

‎.

.

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ