• ঢাকা
  • বুধবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ০২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০৪ পিএম;
কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত
কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ র‍্যালী পালিত

​কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগরে বর্ণাঢ্য আনন্দ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল ব্যানার, ফেস্টুন ও দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা সদর মুখরিত হয়ে ওঠে।.

 .

​প্রতিষ্ঠ বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন নিজান।.

​উৎসুক নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। .

 .

র‍্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন নিজান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি আজ দেশের মানুষের অধিকার আদায়ের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।.

 .

​এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী,সাধারণ সম্পাদক এম দিদার হোসেন সহ , অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে র‍্যালী ও কর্মসূচি সম্পন্ন হয়।. .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ