সূর্য আহমেদ মিঠুন :বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জ কর্তৃক আজ মঙ্গলবার ( ২৫ আগষ্ট ২০২৬ ইং )
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন অপরাধে ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানা করা হয়েছে।
তথ্য সূত্রে জানা যায় অভিযান পরিচালনায় রূপগঞ্জ উপজেলার তারাব সীমু কনজ্যুমার প্রোডাক্টস ফ্যাক্টরীতে যে অনিয়ম পরিলক্ষিত হয়।
গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত ফর্টিফাইড সয়াবিন তেল ও ফর্টিফাইড পাম অলিন বিক্রয়, বিতরণ ও বাজারজাত করছিল।
পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত ফর্টিফাইড সয়াবিন তেল ও পাম অলিন মোড়কজাত ও বিক্রয় করছিল।.
.
ফর্টিফাইড সয়াবিন তেল পরিমাপে কম প্রদান করছিল। পরীক্ষায় দেখা যায়,
প্রতি ৪৫০ মি.লি. পণ্যে ১৩৫ মি.লি. কম,
প্রতি ৯০০ মি.লি. পণ্যে ২২০ মি.লি. কম এবং প্রতি ১৮০০ মি.লি. পণ্যে ৬৬০ মি.লি. কম প্রদান করা হচ্ছিল।
পণ্য মোড়কজাত বিধিমালা লঙ্ঘন করে ৪৫০ মি.লি., ৯০০ মি.লি. এবং ১৮০০ মি.লি. আকারের বোতলে অবৈধভাবে পণ্য মোড়কজাত ও বিক্রয় করছিল।
বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত পণ্যের লেবেলে বিএসটিআই স্ট্যান্ডার্ড চিহ্ন ব্যবহার করছিল।
ভোজ্যতেল পণ্যে নির্ধারিত মাত্রায় ভিটামিন ‘এ’ সংযোজন করা হয়নি।
উক্ত অপরাধসমূহের দায়ে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, *সর্বমোট ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা* জরিমানা করা হয়।.
.
এছাড়া প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
২য় রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া নিশু কুক্যি টিস্যু পেপার কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠানটির যে অনিয়ম পরিলক্ষিত হয়। বিএসটিআইয়ের গুণগত মান সনদ গ্রহণ ব্যতীত বিভিন্ন ব্র্যান্ডের ফেসিয়াল টিস্যু পণ্য উৎপাদন ও মোড়কজাত কার্যক্রম অব্যাহত রেখেছে বলে পরিলক্ষিত হয় ।এসব পণ্যের মধ্যে *BRAC BANK, THE IBN SINA TRUST, SQUARE Pharmaceuticals Ltd.-এর Mellixol, Magnide, Promilk Bolus ও Laxisoft, SRARIIF Pharmaceuticals Ltd.-এর Fentigal, Green Life Hospital Ltd., Asgar Ali Hospital, Hotel Amin International, Citra-K, Adagel Plus, Uromax-D, Dydron, Traxyl, Visceralgiine, Bilfast ও Osmolax* প্রভৃতি ব্র্যান্ডের পণ্য রয়েছে। পাশাপাশি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করেই প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্র্যান্ডের ফেসিয়াল টিস্যু উৎপাদন ও মোড়কজাতকরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বলে পরিলক্ষিত হয় । .
উক্ত অপরাধসমূহের দায়ে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, *সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা* জরিমানা করা হয়।
এছাড়া প্রতিষ্ঠানটিকে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ও সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআই প্রধান কার্যালয়, ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট *জনাব সাবেকুন নাহার ।
উক্ত অভিযানে সহযোগিতা করেন জনাব কে. এম. হানিফ , উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জ।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম); *জনাব মোঃ রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম); এবং জনাব মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি)।
পরিশেষে নারায়ণগঞ্জ বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ে সাথে অভিযানের বিষয়ে কথা হলে তারা জানান জনস্বার্থে ভেজাল, নিম্নমানের পণ্য, পরিমাপে কম প্রদান, অবৈধভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড চিহ্ন ব্যবহার এবং পণ্য মোড়কজাতকরণ সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: