• ঢাকা
  • মঙ্গলবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৪১ পিএম;
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ায় বালুখালীর ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। .

আজ রবিবার (৫ মার্চ) বিকাল ৩টার দিকে ক্যাম্পের বি ও ই ব্লকে এই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে অন্তত ৫০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে।.

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জানান, ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসের ২টি টিম যায়। পরে জেলা হেড কোয়ার্টার থেকে আরো ২টি টিম আগুন নেভানোর কাজে যোগ দেয়। . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ