Gov. SL No: 352
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ কবরস্থান এলাকায় কাঁচাবাজার করে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসান তালুকদার (৪৮) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাসান তালুকদার বাসা থেকে বাজার করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।


এ সময় স্থানীয় জনতা ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম হোসেন বলেন, হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত হাসান তালুকদারের গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি এলাকায়। তার পিতার নাম আবদুস সোবহান তালুকদার। তিনি দুই সন্তানের জনক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে সেনা মোতায়েন করবে তুরস্ক-পাকিস্তান

1

আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

রাজধানীতে ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২৮, উদ্ধার মা

3

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণ আসামি ধরতে গিয়ে আহত ওসি

4

ইরানের হামলার আশঙ্কা: যুক্তরাজ্যের ঘাঁটি থেকে মার্কিন বোমারু

5

হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

6

শুভশ্রীর গলায় লালচে দাগ, ‘লাভ বাইট’ ঘিরে তুমুল আলোচনা

7

মুক্তিযোদ্ধাদের সম্মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান রাষ্ট্র

8

বাজার করতে গিয়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের

9

সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়

10

জরাজীর্ণ ঘরে, মানবেতর জীবন, নিরাপদ. মাথার গোঁজার ঠাঁই চান

11

নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট

12

রাজশাহীতে বৃক্ষরোপণ ও সর্প দংশন সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্ম

13

ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে প

14

আফগানিস্তানের বিপক্ষে ৩৪৬ রানেই থামল বাংলাদেশের প্রথম ইনিংস

15

নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস আন

16

শীতের আগেই ঢাকার আকাশে কুয়াশার মতো আবছা ভাব, কারণ জানাল আবহা

17

অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি

18

দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালা

19

ঘরেই তৈরি করুন মুচমুচে ভেটকি ফিশ ফ্রাই, জেনে নিন সহজ রেসিপি

20