• ঢাকা
  • মঙ্গলবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সবুজ পৃথিবী সখিপুর শাখার উদ্যোগে তাল গাছের চারা রোপন ও বিতরণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৩৬ পিএম;
সবুজ পৃথিবী সখিপুর শাখার উদ্যোগে তাল গাছের চারা রোপন ও বিতরণ
সবুজ পৃথিবী সখিপুর শাখার উদ্যোগে তাল গাছের চারা রোপন ও বিতরণ

সাদিক বিপ্লব, বিশেষ প্রতিনিধি :  টাঙ্গাইলের সখিপুরের বড় চওনায়, বড়চওনা বিনা খাইড়া বড়বাড়ি রাস্তায় তাল গাছের চারা রোপন করা হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪ ঘটিকায় সবুজ পৃথিবী সখিপুর শাখার উদ্যোগে তাল গাছের চারা রোপন ও ও বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে সবুজ পৃথিবী সখিপুর শাখার সভাপতি গীতিকার আতিকুর রহমান তাহের, সবুজ পৃথিবীর সখিপুর শাখার সাধারণ সম্পাদক কবি শাহ আলম সানি, সবুজ পৃথিবীর সখিপুর শাখার সাংগঠনিক সম্পাদক ও দুরন্ত মিডিয়ার সম্পাদক শেখ মোহাম্মদ আল-আমিন, বড়চওনা ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসাম্মৎ বিলকিস আক্তার, দেবরাজ ওসমানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জামাল হোসেন, সবুজ পৃথিবীর সখিপুর শাখার সদস্য দেলোয়ার তালুকদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাল গাছের চারারোপণ প্রসঙ্গে সবুজ পৃথিবী সখিপুর শাখার সাধারণ সম্পাদক কবি শাহ আলম সানি বলেন, আমরা নিয়মিতই বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করি। এর আগে আমরা গায়েন মোরে, ছোট চওনায়, চামবল তলা, শ্রীপুর রাজনীতি মোর এলাকায় বিভিন্ন প্রজাতির চারা রোপন করেছি। তাল গাছ বজ্র নিরোধক, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই আমরা সবুজ পৃথিবীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ মাহমুদের নির্দেশে বিভিন্ন এলাকায় তালগাছ রোপন করছি। তাল গাছের চারা রোপন শেষে তাল গাছের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়।.

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ