• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময়


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৫৫ পিএম;
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময়
বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময়

মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ থেকে: বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১৩ই ডিসেম্বর বুধবার বাদ আছর বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব ও বিশ্বনাথ বার্তা অফিসে উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম তুহেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে সাউথ জোনের সেক্রেটারি, দ্যি ওয়ান পাউন্ড হসপিটাল এর ফাউন্ডার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠানকালীন সেক্রেটারি, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ মাকরাম আলী আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফুর প্রমুখ।.

 .

উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য, বিশ্বনাথ বার্তা পত্রিকার বিভাগীয় সম্পাদক ও বিঅন টিভি ইউকে’র বিশ্বনাথ প্রতিনিধি মোঃ আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, বিশ্বনাথ বার্তা পত্রিকার বার্তা সম্পাদক, দৈনিক জৈন্তা বার্তা পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি মো. সায়েস্তা মিয়া।.

 .

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি আতাউর রহমান রাসেল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, জাতীয় দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি কবি এস.পি সেবু, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আলোর দিগন্ত পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি অজিত চন্দ্র দেব, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুর্যোদয় পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি সালেক উদ্দিন।.

 .

এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আফরোজ আলী বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রচারে উপজেলার সকল স্তরের প্রতি গুরুত্তারোপ সহ বিভিন্ন বিষয়ে কে সহযোগিতার আশ্বাস দেন।.

উক্ত সভায় বৃটেনে অবস্থানরত বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশ্বনাথ বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোসাদ্দিক হোসেন সাজুলের সুস্থতা কামনা করা হয়।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ