বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলার সাবেক ২ বারের নির্বাচিত চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি সদ্য প্রয়াত মরহুম সোহেল আহমদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় বিশ্বনাথে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।.
.
রবিবার (১২ এপ্রিল) বিকেলে বিশ্বনাথ পুরান বাজার বিএনপি সমর্থিত ব্যাবসায়ীদের উদ্যোগে পুরান বাজারে দোয়া ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।.
.
বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী শিপলুর পরিচালনায় বিশিষ্ট মুরব্বি গোালপ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবাস আলী।.
.
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মরহুম সোহেল আহমদ চৌধুরীর ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুমন পারভেজ চৌধুরী, সিলেট জেলা যুবদলের সহ যুগ্ম সম্পাদক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক লাহিন চৌধুরী। .
.
এসময় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আরিছ মিয়া, উপজেলা বিএনপি নেতা ইকবাল আহমদ, উপজেলা আল-ইসলাহ এর সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আঙ্গুর, পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা ও ব্যাবসায়ী মুনসুর আহমদ, ব্যাবসায়ী রুবেল আহমদ চৌধুরী, দৌলতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আঙ্গুর আলী ও মেম্বার আমির আলী।.
.
সদ্য প্রয়াত মরহুম সোহেল আহমদ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে শরিষপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসলাম উদ্দিনের দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয়।.
.
এসময় বাজার ব্যাবসায়ী সমিতির সদস্য, বাজারের ব্যাবসায়ী ও সোহেল আহমদ চৌধুরীর ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: