সূর্য আহমেদ মিঠুন : সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ পেট্রোবাংলার নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা সাবেক ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন খোকন। মঙ্গলবার (২১ জুলাই) রাতে রাজধানীর উত্তরায় চেয়ারম্যানের বাসভবনে নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন দেলোয়ার হোসেন খোকন। এ সময় তিনি নবনির্বাচিত চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে তাঁর সার্বিক সফলতা কামনা করেন। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের জ্বালানি খাতের উন্নয়ন, সুশাসন এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় হয়। এবং তিনি বিশ্বাস করেন তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পেট্রোবাংলা আরো দ্রুত সময় দ্রুত গতিশীল হয়ে এগিয়ে যাবে। এ সময় দেলোয়ার হোসেন খোকনের সঙ্গে উপস্থিত ছিলেন যুবদলের নেতা আলমগীর হোসন খোকা, সিদ্ধিরগঞ্জ থানা মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, সদস্য আরমান হোসেন ও মৎসজীবী দল নেতা রাকিব মন্ডল সহ প্রমুখ।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: