• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১১ পিএম;
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছেলের মৃত্যু এবং পিতা গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিহাল ইউনিয়নের ভাটপাইল (নযাপাড়া) গ্রামের কৃষক মোকলেছার রহমান ও তার বড় ছেলে গোলাপ হোসেন জমিতে রোপা আমন চারা লাগানোর সময় বজ্রপাত ঘটে। বজ্রপাতের আঘাতে ছেলে গোলাপ হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু এবং পিতা মোকলেছার রহমান গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা গোলাপ হোসেনের মরদেহ উদ্ধার করে বাড়ীতে রেখে আহত মোকলেছার রহমানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।.

 .

 .

       সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান ঘটনার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ওই পরিবারকে উপজেলা প্রশাসন ও পরিষদ থেকে বিধিমোতাবেক সহায়তার ব্যবস্থা করা হবে।# . .

ডে-নাইট-নিউজ /

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ