• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইলে ছুরিকাঘাতে যুবক নিহত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩৯ এএম;
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইলে ছুরিকাঘাতে যুবক সজীব নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইলে ছুরিকাঘাতে যুবক সজীব নিহত

সূর্য আহমেদ মিঠুন : ​নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ৮ নং ওয়ার্ডে গোদনাইল ধনকুন্ডায় মঙ্গলবার ( ২৫ আগষ্ট ২০২৬)  অজ্ঞাত ব্যাক্তির ছুরিকাঘাতে সজীব (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মাদক ব্যবসায়ী মাইকেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল সজীবের। এর জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে সুত্রে যানা যায়। ঘটনার পর পরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎​এ ঘটনায় এলাকায় চরম শোক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপরাধীকে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা শুরু করেছে।.

.

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ