• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজীর মাদক মামলার অভিযুক্ত রমজান গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:০৪ পিএম;
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজীর মাদক মামলার অভিযুক্ত রমজান গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদমজীর মাদক মামলার অভিযুক্ত রমজান গ্রেফতার

‎ ‎সূর্য আহমেদ মিঠুন  : সিদ্ধিরগঞ্জ ‎ ‎ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার অভিযুক্ত রমজানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) পরিচালিত এস আই শামীম ও এস আই মামুন এর নেতৃত্বে অভিযানে তাকে আটক করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে। ‎ ‎পুলিশের দাবি, রমজানের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ‎ ‎সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনে তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে। ‎ ‎এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।.

.

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ