• ঢাকা
  • মঙ্গলবার, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

খুনিয়াপালং দারিয়ার দিঘি বালু মহালে অভিযান, বালু ভর্তি ডাম্পার জব্দ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০৭ পিএম;
খুনিয়াপালং দারিয়ার দিঘি বালু মহালে অভিযান, বালু ভর্তি ডাম্পার জব্দ
খুনিয়াপালং দারিয়ার দিঘি বালু মহালে অভিযান, বালু ভর্তি ডাম্পার জব্দ

কক্সবাজার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের দারিয়ার দীঘী বালু মহালে অভিযান। এ সময় বালু ভর্তি ডাম্পার গাড়িসহ বিপুল পরিমাণ অবৈধ বালু জব্দ করা হয়েছে।.

জানাযায়, কামাল উদ্দিনের নেতৃত্বে ১০-টাও অধিক অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তলন করে আসছে বালু খেকোরা।  রামু উপজেলায় খুনিয়াপালংসহ বিভিন্ন এলাকায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তলনের প্রতিযোগিতা চলছে।

শনিবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে দারিয়ার দীঘি খেদার ঘোনা এলাকায়‌ অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের কালে অভিযান পরিচালনা করেন রামু উপজেলা প্রশাসন। ঐ সময়  বালু ভর্তি ডাম্পার সহ তিনটি বালুর মহাল জব্দ করা হয়।
রামু উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) নিরূপম মজুমদার এই অভিযান পরিচালনা করেন।

এ সময় রামু থানা পুলিশের একটি টিম এস আই  আমির হোসেনসহ উপজেলা প্রশাসনের আনসার সদস্যরা ও অভিযানের উপস্থিত ছিলেন। একই সময়ে রামু উপজেলার চাকমারকুল  বাখকালী  নদী থেকেও ড্রেজার মেশিন বসিয়ে  বালু উত্তোলনের সময় অবৈধ দুই টি  ড্রেজার মেশিন  জব্দ করা হয় ।.

এ ব্যাপারে রামু সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার জানান, কোনভাবে ড্রেজার মেশিনের অনুমতি দেওয়া হয়না। দারিয়ার দিঘি বালুর মহালে অভিযান পরিচালনা করা হয়েছে যদি কোন ইজারা থাকে সেটি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।. .

ডে-নাইট-নিউজ / কক্সবাজার প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ