• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কালীগঞ্জ ও পূবাইলকে শান্তির ও উন্নয়নের জনপদে পরিণত করব : ফজলুল হক মিলন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৯ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৪ পিএম;
কালীগঞ্জ ও পূবাইলকে শান্তির ও উন্নয়নের জনপদে পরিণত করব : ফজলুল হক মিলন
কালীগঞ্জ ও পূবাইলকে শান্তির ও উন্নয়নের জনপদে পরিণত করব : ফজলুল হক মিলন

 
সূর্য আহমেদ মিঠুন - :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন ( পূবাইল-কালীগঞ্জ ) ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন শনিবার (৭ফেব্রুয়ারি) পূবাইল মেট্রো থানার চামুড্ডা, মেঘডুবী, তালটিয়া, মারুকা ও নন্দীবাড়ি এলাকায় বিভিন্ন পথসভায়  বলেছেন, আগামী  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আপনাদের মূল‍্যবান ভোট আমাকে  দিলে আমি অন্তর থেকে বলছি সকল  শ্রেণি পেশার মানুষের জনপ্রতিনিধি হব। কারণ আমি মনে করি রাজনীতি শুধু সেবা করা নয়, রাজনীতির আরেক নাম ইবাদত। আপনাদের মূল‍্যবান  ভোটে নির্বাচিত হলে  মুসলিম, সনাতন, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করব।   কালীগঞ্জ ও পূবাইলকে একই সুতোয়  শান্তির এবং অবকাঠামো  উন্নয়নের জনপদে পরিণত করব, কথা দিচ্ছি  ইনশাআল্লাহ।.

 .


‎  
‎বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এর  মনোনীত যোগ্য প্রার্থী জনাব  ফজলুল হক মিলন আরো  বলেন, ১২ তারিখ সারাদিন  আপনারা আপনাদের মূল‍্যবান ভোট  ধানের শীষে  দিন। আমি আপনাদের একজন জনবান্ধব প্রতিনিধি হিসেবে পূবাইল বাসীকে  কথা দিচ্ছি-এই এলাকার বিভিন্ন  রাস্তা-ঘাট-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে  অবকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করব। তিনি আরো বলেন আমি আগামী ৫ বছর আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, শ্রমিক হিসেবে আপনাদের পাশে থাকব, সুখ দুঃখের সঙ্গী হব। আমরা কালীগঞ্জ ও পূবাইলে দেশনেত্রী খালেদা জিয়ার অহিংস রাজনীতি নিশ্চিত করব। সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাই আবারো বলছি পূবাইল ও কালীগঞ্জবাসী আগামী বৃহস্পতিবার   (১২ ফেব্রুয়ারি)  সারাদিন ধানের শীষে ভোট দিন। ধানের শীষ বিজয়ী হলে  ফিরবে সুদিন পূবাইল ও কালীগঞ্জে।. .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ