• ঢাকা
  • বুধবার, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কমলনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:০০ পিএম;
কমলনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব
কমলনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন নেতৃত্ব

নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগরে কমলনগর মাধ্যমিক শিক্ষক সমিতির ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ইকবাল হোসেন সভাপতি এবং চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।.

 .

মঙ্গলবার বিকেলে উপজেলার চরলরেঞ্চ বাজারের রাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবগঠিত এ সমিতির পদযাত্রার ঘোষণা দেওয়া হয়।.

 .

অনুষ্ঠানে সমিতির বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ডে-নাইট নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি নাসির মাহমুদ উপস্থিত ছিলেন।.

উপদেষ্টা পরিষদ.

নবগঠিত সমিতির চার সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন—.

১. মো. সাখাওয়াত হোসেন — প্রধান শিক্ষক, হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি
২. মো. নুরুল আলম — প্রধান শিক্ষক, মতিরহাট উচ্চ বিদ্যালয়
৩. মো. মিজানুর রহমান — প্রধান শিক্ষক, চর বসু SESDP উচ্চ বিদ্যালয়
৪. কামাল উদ্দিন বাহার — প্রধান শিক্ষক, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়
.

কার্যনির্বাহী কমিটি.

কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন—.

  • এ কে এম ইকবাল হোসেন — সভাপতি, প্রধান শিক্ষক, কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়
  • মো. আবু জাকের — সহসভাপতি, প্রধান শিক্ষক, ফলকন উচ্চ বিদ্যালয়
  • মো. আব্দুস সহীদ — সহসভাপতি, প্রধান শিক্ষক, ফজুমিয়ার হাট স্কুল অ্যান্ড কলেজ
  • মাহমুদুর রহমান বেলায়েত — সাধারণ সম্পাদক, প্রধান শিক্ষক, চর কালকিনি উচ্চ বিদ্যালয়
  • আবুল বাশার — সহ-সাধারণ সম্পাদক, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), দক্ষিণ চর মার্টন চৌধুরী বাজার উচ্চ বিদ্যালয়
  • মোহাম্মদ জসিম উদ্দিন — দপ্তর সম্পাদক, জগবন্ধু উচ্চ বিদ্যালয়
  • মো. নজরুল ইসলাম — সাংগঠনিক সম্পাদক, চর কালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয়
  • আব্দুস সামাদ — প্রচার সম্পাদক, ফলকন উচ্চ বিদ্যালয়
  • ওমর ফারুক — নির্বাহী সদস্য, সহকারী শিক্ষক, চর বসু SESDP উচ্চ বিদ্যালয়
  • মো. ইসমাইল — নির্বাহী সদস্য, শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়
  • মো. কামাল উদ্দিন — নির্বাহী সদস্য, শহিদনগর বালিকা উচ্চ বিদ্যালয়

এ ছাড়া কমিটির অন্যান্য পদে আরও কয়েকজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।.

নবগঠিত কমলনগর মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।. .

ডে-নাইট-নিউজ /

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ