• ঢাকা
  • শুক্রবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষ আয়োজন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৩ এএম;
স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষ আয়োজন
স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষ আয়োজন

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা করেন। মহান স্বাধীনতার সুবর্ণ স্মৃতিচারণ এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হন। উদযাপন কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। তিনি সকাল ৯:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে সকাল ৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে উপাচার্যের বাণী প্রচার করা হয়। সকাল ১০:০০ ঘটিকায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারি।”.


দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। একই সঙ্গে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।
 . .

ডে-নাইট-নিউজ /

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ