সূর্য আহমেদ মিঠুন : পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষে আমাদের মাঝে সমাগত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদেরকে আন্তরিক ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিদ্দিরগঞ্জ থানা ছাএ দলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাএ দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। বিএনপির এই ত্যাগী নেতা ঈদের শুভেচ্ছা বার্তায় জানান, ঈদ আমাদের জীবনে বয়ে আনে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার অনুপম শিক্ষা। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাই আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি,সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় নিজেদেরকে নিবেদিত করি। পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ,শান্তি ও সমৃদ্ধি। তিনি আরো বলেন মহান আল্লাহ তায়ালা আমাদের দেশ, জাতি ও সিদ্দিরগঞ্জের সকল মানুষ সহ নাসিক ৮ নং ওয়ার্ডের সকল জনগণকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় জীবন দান করুন এই প্রার্থনা করি। সবাইকে আবারও অগ্রিম ঈদ মোবারক।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: