• ঢাকা
  • রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রামগতি ইউএনও কার্যালয়ে অভিযোগ ফাইলবন্দি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:১৭ পিএম;
রামগতি ইউএনও কার্যালয়ে অভিযোগ ফাইলবন্দি
রামগতি ইউএনও কার্যালয়ে অভিযোগ ফাইলবন্দি

নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে দায়ের করা একটি গুরুত্বপূর্ণ অভিযোগ দীর্ঘ ৩ মাস ৫ দিনেও শুনানির মুখ না দেখায় অভিযোগকারী পক্ষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। একাধিকবার যোগাযোগ করেও কোনো কার্যকর অগ্রগতি না হওয়ায় তারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত তদন্ত ও নিষ্পত্তির দাবি জানিয়েছেন।.

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২৯ মার্চ উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধভাবে প্যানেল চেয়ারম্যানের পদ দখল, নিজ উদ্যোগে সিলমোহর তৈরি এবং চেয়ারম্যানের দায়িত্ব পালনের অভিযোগ এনে ইউএনও বরাবর লিখিত আবেদন করা হয়।.

অভিযোগে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে নিজেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন কার্যক্রম পরিচালনা, বরাদ্দ বণ্টন, প্রকল্প-সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ এবং বিভিন্ন প্রশাসনিক সভায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। অভিযোগকারীদের দাবি, এসব কর্মকাণ্ড স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ও প্রশাসনিক বিধিবিধানের পরিপন্থী এবং এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক প্রশাসনিক কাঠামো ব্যাহত হচ্ছে।.

অভিযোগকারী ওমর ফারুক ও আব্দুর রহমান বলেন, "ন্যায়বিচারের আশায় আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু ৩ মাস ৫ দিন পার হলেও অভিযোগের শুনানি হয়নি। একাধিকবার যোগাযোগ করেও কোনো আশ্বাস বা নির্দিষ্ট তারিখ পাইনি। আমরা দ্রুত তদন্ত ও ন্যায়সংগত সিদ্ধান্ত চাই।".

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বলেন, "আমি গত ২৯ জুন বদলি হয়ে অন্য কর্মস্থলে যোগদান করেছি। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ইউএনও বিষয়টি দেখবেন।".

নবাগত ইউএনও শেখ এহসান উদ্দীন বলেন, "আমি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছি। অভিযোগের নথিপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় শুনানির ব্যবস্থা করা হবে।".

এ বিষয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, "এ ধরনের অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকলে সাধারণ মানুষের মধ্যে প্রশাসনের প্রতি আস্থাহীনতা সৃষ্টি হতে পারে। অভিযোগ পাওয়ার পর যথাসময়ে শুনানির উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।".

প্রশাসনিক অভিযোগের দীর্ঘসূত্রতা নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগকারী পক্ষের প্রত্যাশা, নতুন ইউএনও দ্রুত শুনানির তারিখ নির্ধারণ করে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।. .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ