• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

রাজশাহী-২: কেন্দ্র ফাঁকা, দুই ঘণ্টায় ২০ ভোট


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ০৭ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৪৮ এএম;
রাজশাহী-২: কেন্দ্র ফাঁকা, দুই ঘণ্টায় ২০ ভোট
রাজশাহী-২: কেন্দ্র ফাঁকা, দুই ঘণ্টায় ২০ ভোট

ভোটগ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় রাজশাহী-২ আসনের একটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২০টি, যা মোট ভোটারের মাত্র ১.০৯ শতাংশ। কেন্দ্রটির নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। আজ রোববার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন।.

প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ১৮২২ জন। নারী ভোটার ৯৪৩ ও পুরুষ ভোটার ৮৮৩ জন। তাদের সিংহভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। কেন্দ্রটিতে নৌকা ও কাঁচি প্রতীকের পোলিং এজেন্ট থাকলেও অন্যান্য প্রতীকের কোনো এজেন্ট নাই।.

সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ভোট শুরুর প্রথম আধা ঘণ্টায় শুধু একজন নারী ভোটারকে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। পরবর্তীতে আরও দুজন পুরুষ ভোটার কেন্দ্রে প্রবেশ করলেও সিরিয়াল নম্বরের জটিলতায় তারা ভোট দিতে পারেননি। তবে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন তাদের পূর্বেই কেন্দ্রের ৫টি বুথের দুই প্রার্থীর (নৌকা ও কাঁচি) দুজন করে মোট ১০ জন পোলিং এজেন্ট ভোট প্রদান করেছেন। .

প্রিজাইডিং অফিসার বলেন, ভোট শুরুর দুই ঘণ্টায় মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে দুই প্রার্থীর পোলিং এজেন্ট ১০ জন। যা আমাদের কেন্দ্রের মোট ভোটারের ১.০৯ শতাংশ। তবে আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।.

উল্লেখ্য, রাজশাহী-২ আসনে (সদর) মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ৭৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪১৮ জন আর নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫৯ জন। এছাড়া হিজড়া ভোটার আছে ৮ জন। .

.

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ