• ঢাকা
  • বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০১ পিএম;
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। .


তার পরিবারের সদস্যরা জানিয়েছেন চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের মধ্যেই তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।
মির্জা আব্বাসের পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।.

 .

গত ১১ মার্চ ইফতারের সময় মির্জা আব্বাস হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেন।
এ অবস্থায় উন্নতি না হওয়ার পরে তাকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মীর্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।.

পরে১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।.

জনাব মির্জা আব্বাস বর্তমানে অনেকটা সুস্থতা অনুভব করছেন। 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানিয়েছেন: এন এম আব্দুল্লাহ (ভিপি উজ্জল) সাবেক সহ-সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও সাবেক ভিপি সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ।. .

ডে-নাইট-নিউজ /

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ