• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২১ পিএম;
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা চেষ্টা বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কমলনগর প্রতিনিধি: ‎বোন -ভগ্নিপতি ও তাঁদের সন্তানদের কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।  এ ঘটনায় (৩০ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে বাবা ও ভাইসহ ৬ জনকে আসামি করে লক্ষ্মীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতে মামলা করা হয়েছে। ওই দিন বিকেলে ভুক্তভোগী পরিবার কমলনগর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের এসব    কথা জানান।.

 .

এর আগে মঙ্গলবার রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কমলনগরের পাশ্ববর্তী ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে ট্রাক্টর ট্রলি দিয়ে বোনের বসতঘর ভাঙচুর করে ভাইয়েরা। এসময় নিজের বাবাও উপস্থিত ছিলেন।.

 .

ভুক্তভোগী পরিবারের বেলালের  স্ত্রী মনি বেগম বলেন, তিনি ২০১১ সালে তার বাবা মনছুর আহম্মদ থেকে ১৯ শতাংশ জমি কিনেন। ওই জমিতে তখন থেকে বসতঘর তৈরী করে বসবাস করে আসছেন। .

 .

কিন্তু বাবা মুনছুর আহমেদ জমি রেজিষ্ট্রেশন দেয়ার সময় ১৯ শতকের মধ্যে ১০শতক রেজিষ্ট্রেশন দেয়। বাকি ৯শতাংশ জমি পরে রেজিষ্ট্রেশন দিবে বলে জানানো হয়।নিয়ে এলাকায় বহুবার সালিশ বৈঠক হয়। .

কিন্তু তবুও ওই জমি আমার বাবা আমাকে রেজিষ্ট্রি না দিয়ে আমার ভাইদের রেজিষ্ট্রি করে দেয়। আমার ভাইয়েরা একই জমি অন্য লোকদের নিকট বিক্রি করে দেয়। .

 .

এর মাঝে ‎গত দুই তিন বছর থেকে বহুবার আমার ভাইরা আমার পাকঘরসহ বসতঘর ভাঙচুর করে আমার পরিবারকে উচ্ছেদ করার চেষ্টা করে। .

 .

মনি বেগম বলেন, ‎সোমবার তার স্বামী চট্রগ্রাম থেকে এসে স্থানীয় বাজার হতে বাড়ি ফেরার পথে তার ভাই  মো. মিজান, মো. ফারুক,  বাবা মুনছুর আহমেদ, ভগ্নিপতি  জহির, ভাগিনা ‎মান্নান ও রিয়াজ আমার স্বামী বেলালকে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতি কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। .

 .

তার চিৎকার শুনে আমি ও আমার ছেলে উদ্ধার করতে গেলে আমাদেরও পিটিয়ে জখন করে। পরে ‎স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। .

 .

‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মনি বেগমের স্বামী বেলাল হোসেন, বেলালের ভাই জাকির হোসেন প্রমুখ।.

 .

.

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ