• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের সোনাপুর বিদ্যালয়ে ৬দিনে দুইবার চুরি থানায় মামলা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৩০ পিএম;
বিশ্বনাথের সোনাপুর বিদ্যালয়ে ৬দিনে দুইবার চুরি থানায় মামলা
বিশ্বনাথের সোনাপুর বিদ্যালয়ে ৬দিনে দুইবার চুরি থানায় মামলা

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ৬দিনের ব্যবধানে দুই বার চুরির ঘটনা ঘটে এই বিদ্যালয়ে। অজ্ঞাত চোরেরা সিসিটিভি ক্যামেরা, ফ্যান সহ আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশ বাদী হয়ে অজ্ঞাত চোরের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং -২ তারিখ ০৫/০৫/২০২৬ খ্রি:।.

 .

চুরির ঘটনাটি ৪ঠা মে সোমবার বিকেল থেকে দিবাগত রাতের যে কোন সময়  সংঘটিত হয়েছে বলে বাদী মামলার এজাহারে উল্লেখ করেন। অজ্ঞাত চোরেরা তালা কেটে ভেতরে প্রবেশ করে ২টি সিসিটিভি ক্যামেরা, ১টি রাউটার, ৬টি সিলিং ফ্যান ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে এমন দাবী উল্লেখ রয়েছে এজাহারে।.

 .

এর আগে ২৮ এপ্রিল (৬দিন আগে) মঙ্গলবার রাতে স্কুলে আরেকবার চুরির ঘটনা ঘটে। সেদিন ও সিসিটিভি ক্যামেরা, ফ্যান, রাউটার,  কম্পিউটার চুরি করে চোরেরা। ২০২৬ সালের ২৮ এপ্রিলের ঠিক একবছর আগে ২০২৫ সালের ২৮ এপ্রিলও বিদ্যালয়টিতে চুরি সংঘটিত হয়। গত মঙ্গলবারের চুরি নিয়ে চোরের বর্ষপূর্তি উদযাপন এমন জল্পনা কল্পনায় মুখরিত হয় এলাকা। প্রশাসনের ভুমিকা নিয়ে উঠে নানান প্রশ্ন। ২৮ এপ্রিলের চুরি বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশ বিষয় টি থানায় লিখিত আকারে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত সাপেক্ষে কোনো চিহ্নিত চোর বা সন্দেহজনক কাউকে আটক না করায় ৬দিনের মাথায় পুনরায় চুরির ঘটনা ঘটেছে বলে দাবী এলাবাসীর।.

 .

একসপ্তাহে ২ বার চুরির ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী বিবরণ জানতে স্থানীয় সাংবাদিকরা স্কুল পরিদর্শনে যান আজ।বুধবার ৬ মে সকালে সরজমিন স্কুলে গিয়ে কী কী মালামাল চুরি হয়েছে দেখতে  চাইলে প্রধান শিক্ষিকা তথ্য দিতে বা দেখাতে অপারগতা প্রকাশ করেন। এবং সাংবাদিকদের সাথে অসংলগ্ন কথাবার্তা বলে তথ্য দিতে অস্বীকৃতি জানান। এসময় স্কুলে স্থানীয় কয়েকজন মুরব্বি এলে তাদের সমন্বয়ে সাংবাদিকদের কাছে চুরি হওয়া মালামালের বিবরণ দেন শিক্ষিকা । দেখা যায় চোরেরা স্কুলের অফিস কক্ষ সহ সকল রুমের তালা কেটে ভেতরে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে। ঘনঘন চুরি ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পুলিশের নমনীয়তা কে দায়ী করেন। সোনাপুর গ্রামের তৈমুছ আলী ও আনোয়ার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন ৬দিন আগে চুরি সংঘটিত হওয়ার পর থানায় লিখিত অভিযোগ দেন স্কুল শিক্ষিকা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেই দায় এড়িয়েছে। যার কারণে গতকাল আবার চুরির ঘটনা ঘটেছে। এলাকায় চুরি ছিনতাইয়ে কারা জড়িত তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জানা আছে। এদের গ্রেফতার করলে জড়িতদের চেহারা উন্মোচিত হবে এবং এখানে একটি সংঘবদ্ধ কুচক্রী চোরেরা পরিকল্পিত ভাবে এমন কর্মকান্ড করছে। দ্রুত আইনগত পদক্ষেপ নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সোনাপুর গ্রামের পঞ্চায়েত কমিটির মোতাওয়াল্লী আতাউর রহমান বলেন,  এই স্কুলে নিরাপত্তা প্রহরী  নেই। প্রহরী থাকলে হয়তো এতো ঘনঘন চুরি হত না। স্কুলের তালাচাবি শিক্ষকদের কাছে থাকে কিন্তু গত ২৮ এপ্রিল তালা না ভেঙে চোর ভেতরে ঢুকে মালামাল নিয়ে গেল কিভাবে?  নিশ্চয়ই তালা খোলার মত চাবি অন্য কেউ ব্যবহার করছে। এলাকার চোরচ্যমরাদের সাথে প্রধান শিক্ষিকার সখ্যতা রয়েছে।.

 .

এব্যাপারে বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিন মাহবুব জানান, একসপ্তাহে দুইবার চুরির ঘটনা রহস্যজনক ও উদ্বেগের বিষয়। স্কুলের প্রধান শিক্ষিকার উপর এলাকাবাসীর বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে শীঘ্রই এলাকাবাসীর সাথে কথা বলব এবং স্কুলটি পরিদর্শন করব। .

 .

থানায় লিখিত অভিযোগ দায়ের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, অভিযোগ আমলে নেওয়া হয়েছে। অজ্ঞাত চোরদের বিরুদ্ধে  দ্রুত ব্যাবস্থা গ্রহণ করা হবে।  . .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ