• ঢাকা
  • বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের সিডস অফ সাদাকা'র শেল্টার প্রজেক্টের ঘর পেলেন অসহায় বৃদ্ধা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:০০ পিএম;
বিশ্বনাথের সিডস অফ সাদাকা'র শেল্টার প্রজেক্টের ঘর পেলেন অসহায় বৃদ্ধা
বিশ্বনাথের সিডস অফ সাদাকা'র শেল্টার প্রজেক্টের ঘর পেলেন অসহায় বৃদ্ধা

বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি: দীর্ঘদিনের মানবেতর জীবনের অবসান ঘটিয়ে অবশেষে নিরাপদ আশ্রয়ের ঠিকানা খুঁজে পেলেন এক অসহায় বৃদ্ধা। মানবিক সংগঠন সিডস অব সাদকাহ এর পক্ষ থেকে নবনির্মিত একটি ঘর আজ তার কাছে হস্তান্তর করা হয়।.

 .

মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সিডস অফ সাদাকাহ'র সেল্টার প্রজেক্টের আওতায় বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ধলীপাড়া গ্রামের বিধবা তাজিবুন্নেছাকে এই বসতঘর  নির্মাণ করে দেয়া হয়েছে।.

 .

আজ ২৯শে এপ্রিল(বুধবার)আনুষ্ঠানিকভাবে অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে নিজ হাতে ফিতা কেটে ঘরের উদ্বোধন করেন উপকারভোগী অসহায় বিধবা বৃদ্ধা তাজিবুন্নেছা।.

 .

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।.

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন সিদ্দিকী সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।.

 .

নতুন ঘর পেয়ে উপকারভোগী তাজিবুন্নেছা কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্ট সকলের প্রতি।.

 .

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামাকাজী ইউনিয়ন আমীর মোহাম্মদ আব্দুল আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মাষ্টার রেনু মিয়া,সিডস অফ সাদাকাহ’র হাবিবুর রহমান আবিদ।.

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কফিল উদ্দিন, আশিক আলী,অলিউর রহমানসহ,আছকির আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।.

.

ডে-নাইট-নিউজ /

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ