• ঢাকা
  • সোমবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে ‘প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট’ সম্পন্ন হওয়ায় সভা ও সংবর্ধনা প্রদান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০২ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:০১ পিএম;
বিশ্বনাথে ‘প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল  টুর্ণামেন্ট’ সম্পন্ন হওয়ায় সভা ও সংবর্ধনা প্রদান
বিশ্বনাথে ‘প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট’ সম্পন্ন হওয়ায় সভা ও সংবর্ধনা প্রদান

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ‘৪র্থ বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল (বিএফসি) প্রাইজমানি এন্ড প্রাইজমানি ফুটবল টুর্ণামেন্ট’ সম্পন্ন হওয়ায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারী) রাতে পৌর শহরের একটি পার্টি সেন্টারে আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।.

 .

সম্প্রতি পৌর শহরের কারিকোনা গ্রামের মাঠে বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল (বিএফসি) স্পোর্টিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে বিপুল দর্শকের উপস্থিতিতে ফুটবল টুর্ণামেন্টটি সম্পন্ন হয়েছে। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় লাল সবুজ ফুটবল দল (ঢাকা দক্ষিণ, গোলাপগঞ্জ) ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে আয়াত এফসি (রায়খেলী, বিশ্বনাথ)’কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।.

 .

বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল (বিএফসি) স্পোর্টিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর সভাপতি লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান কর্ন্নালের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহ সভাপতি মোহাম্মদ মিসবাহ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী বশির উদ্দিন, বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল (বিএফসি) স্পোর্টিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর প্রধান উপদেস্টা মুজিব আহমদ মনির, উপদেস্টা আজিজুর খান রাজু, আব্দুল গফফার, মাসুক মিয়া, রুহেল মিয়া, আশিক মিয়া, আব্দুর রহমান রঞ্জু, সাধারণ সম্পাদক শিপন তালুকদার, যুগ্ম সম্পাদক মারুফ তালুকদার, সদস্য জাকিরুল ইসলাম।.

এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল (বিএফসি) স্পোর্টিং ক্লাব এন্ড ফুটবল একাডেমীর কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।. .

ডে-নাইট-নিউজ /

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ